ভক্তের দাবিকে গুরুত্ব দিলেন রশ্মিকা

পুষ্পা: দ্য রুল সম্পর্কে জানা গিয়েছে, পুষ্পার আসন্ন সিক্যুয়েলটি আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের মধ্যে মুখোমুখি হওয়ার দিকে জোর দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তেলেগু ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ এর চূড়ান্ত সাফল্যের পর পুষ্পা’র ২ এবং ৩ নির্মাণের ঘোষণা অনেকদিন আগেই করে দিয়েছিলেন ছবির নির্মাতারা। কথা অনুযায়ী, শ্যুটিংও শুরু হয়ে গেল ‘পুষ্পা: দ্য রুল’এর। গতকালই পুষ্পার সিক্যুয়ালের শুভমহরত পূজোও হয়ে গেল। প্রিয় জুটি আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকে দেখার লোভ আর সামলাতে পারছেন না দর্শককুল। তবে গুজব উঠেছিল যে, পুষ্পা: দ্য রাইজের শ্রীবল্লী অর্থাৎ রশ্মিকাকে আর পুষ্পার সিক্যুয়ালে দেখা যাবেনা। কিন্তু এই ধারনা সম্পূর্ণই গুজব।

ইতিমধ্যেই রশ্মিকা, এই ছবির দ্বিতীয় অংশে যোগদানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এই ছবিতে অভিনেত্রীর ভূমিকা আরও জোরদার এবং প্রভাবশালী হবে বলেও আশা করা যাচ্ছে। মুলত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর গল্প সম্পর্কে, লাল চন্দন কাঠের চোরাচালানের সঙ্গে জড়িত চোরাচালান সিন্ডিকেটের সাক্ষী একটি লরি চালকের উত্থানের গল্পকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবি। এই চন্দন কাঠটি একটি বিরল কাঠ, যা শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের শেশাচলম পাহাড়েই পাওয়া যায়।

গতকাল অর্থাৎ ২২ শে আগস্ট, আল্লু অর্জুনের পুষ্পা: দ্য রুলের দ্বিতীয় অংশের পূজা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেই ছবিগুলির মন্তব্য বক্সেই ভক্তরা রশ্মিকার চরিত্রটি আরো জোরদার করার অনুরোধ জানিয়েছিলেন। আর এই মন্তব্যটি অভিনেত্রী রশ্মিকারও দৃষ্টি আকর্ষণ করেছে। যিনি প্রতিক্রিয়া করে জানিয়েছেন, “আমিও আশা করি, দেখা যাক।” পুষ্পা: দ্য রুল সম্পর্কে জানা গিয়েছে, পুষ্পার আসন্ন সিক্যুয়েলটি আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের মধ্যে মুখোমুখি হওয়ার দিকে জোর দেওয়া হবে। পরবর্তী চরিত্রটি প্রথম অংশের শেষের দিকে প্রবর্তিত হয়েছিল। পরিচালক সুকুমারই সিক্যুয়াল পরিচালনা করছেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এবার এই ছবিতে বিজয় সেতুপতিকেও খলনায়কের ভূমিকায় নেওয়া হয়েছে, তবে নির্মাতাদের দ্বারা এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। এদিকে, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার ‘পুষ্পা: দ্য রুল’ এর শুভ মহরত অনুষ্ঠানে থাকতে পারেননি আল্লু অর্জুন। কারণ তিনি বর্তমানে ইন্ডিয়ান ডে প্যারেডের জন্য নিউইয়র্কে রয়েছেন। জানা যাচ্ছে, পুষ্পার সিক্যুয়াল বাংলাতেও নাকি অনুষ্ঠিত হতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার