Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্বিতীয়বার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন সবাই পরীক্ষা করে নেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ খানিকটা সুস্থ হলেও এখনও মাথায় কড়া নাড়ছে করোনার দামাডোল। আর করোনার একটু বাড়বাড়ন্ত দেখা দিলেই সবার আগে খবরে উঠে আসে সেলিব্রিটিদের করোনার কবলে পড়ার কথা। গতকাল থেকেই সংবাদপত্র দখল করে আছে, বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার কথা। এর আগে, কার্তিক আরিয়ান, শাহরুখ খান, আদিত্য রায় কাপুর, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খান সবারই করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। এবার করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন।

তবে এই নিয়ে দ্বিতীয়বার করোনার কবলে পড়লেন সুপারস্টার। দ্বিতীয় বার কোভিড আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন তিনি টুইটারে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন অভিনেতাকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হয়ে বাড়িতেই আছেন তিনি। সঙ্গে অভিনেতা টুইট করে জানালেন, গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন সবাই পরীক্ষা করে নেয়। সেই অনুরোধ নিজের সবার কাছে করলেন তিনি।

টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’ এর আগে ২০২০ সালের জুলাই মাসে যখন তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন তখন তিনি নানাবতী হাসপাতালে প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় তাঁর পুত্র অভিষেক বচ্চনও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। এরপর কোভিড আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। মোটামুটি অমিতাভের পরিবার করোনা আক্রান্ত নিজেদের বাড়িতেই বিচ্ছিন্নবাসে ছিলেন।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার