মন্দিরে ঢুকলেও প্রসাদ প্রত্যাখ্যান নীতীশের মন্ত্রীর, নয়া বিতর্কে মনসুর

গয়ার ওই মন্দিরের পুরোহিতেরা প্রসাদ দিলেও মহম্মদ ইজরায়েল মনসুর তা প্রত্যাখ্যান করেন। ফলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Share:

নিজস্ব সংবাদদাতা, পটনা : গয়ায় বিষ্ণুপাদ মন্দিরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে প্রবেশ করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী মহম্মদ ইজরায়েল মনসুর। অহিন্দুকে নিয়ে মন্দিরে প্রবেশ করা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর কঠোর সমালচনা করেছিল বিজেপি। তাঁর ঠিক একদিন পরই জানা গেল, গয়ার ওই মন্দিরের পুরোহিতেরা প্রসাদ দিলেও মহম্মদ ইজরায়েল মনসুর তা প্রত্যাখ্যান করেন। ফলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গয়ার বিষ্ণুপাদ মন্দিরের পরিচালন সমিতির সভাপতি শম্ভুলাল বিঠঠল অভিযোগ করে বলেন, ‘‘মন্দির দর্শন করে হয়ত মন্ত্রী সৌভাগ্যবান বলে মনে করতে পারেন, কিন্তু তিনি মন্দিরের পুজোয় অংশ নেননি। প্রসাদও গ্রহণ করেননি।’’

বুধবার বিহার বিধানসভায় শক্তিপরীক্ষা চলছে নীতীশ সরকারের। তার আগে হিন্দুত্ব অবমাননার অভিযোগ ঘিরে সরব হয়েছে বিজেপি। গয়ার ওই মন্দিরে অহিন্দুদের প্রবেশাধিকার নিষিদ্ধ হলেও নীতীশ সেই নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ তুলেছে পদ্ম-শিবির। প্রসঙ্গত, সোমবার নীতীশ ও রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মনসুরি গয়া সফরে গিয়েছিলেন। সে সময় তাঁরা বিষ্ণুপাদ মন্দিরেও যান। অভিযোগ, নিয়ম ভেঙে মনসুরি সে সময় মন্দিরের গর্ভগৃহে ঢুকেছিলেন। কারণ, মন্দিরের গায়ে লেখা আছে, এখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ।

নীতীশের সরকারি টুইটার অ্যাকাউন্টে গর্ভগৃহে দাঁড়িয়ে দু’জনের পুজো করার ছবি পোস্ট করা হয়েছিল। মন্দির থেকে বেরিয়ে মনসুরি বলেছিলেন, ‘‘বিষ্ণুপাদ মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে প্রবেশ করতে পারা আমার সৌভাগ্য।’’ মনসুরির গর্ভগৃহে প্রবেশ নিয়ে মঙ্গলবারই প্রশ্ন উঠেছিল। বুধবার শম্ভুলালের বক্তব্যের পর বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের