কেন্দ্রের বিরুদ্ধে সিউড়ি ও চুঁচুড়াতে মিছিল তৃণমূলের

অভিযোগ, অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যেও সরকার ভাঙার খেলা চালাচ্ছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে পথে নেমেছে তৃণমূল (TMC)। সিউড়ি এবং চুঁচুড়াতে ২ জায়গাতেই চলছে মিছিল। কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের দাবি, ‘মোদি সরকার জনবিরোধী’। মিছিলে উপস্থিত আছেন সাংসদ শতাব্দী রায়।

শুক্রবার জোড়াফুল শিবিরের ডাকে হুগলী জেলার চুঁচুড়া এবং বীরভূমের সিউড়িতে কেন্দ্র সরকার বিরোধী মিছিল হয়। সিউড়ির মিছিলের নেতৃত্বে ছিলেন সাংসদ (MP) শতাব্দী রায়। মিছিল থেকে পদ্মশিবিরকে নিশানা করে একাধিক আক্রমণ শানিয়েছে তৃণমূল শিবির। একদিকে তুলে ধরা হয়েছে মূল্য বৃদ্ধি ইস্যু। অন্যদিকে তুলে ধরা হয়েছে প্রতিহিংসার রাজনিতি ইস্যু।

সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, রান্নার গ্যাস, জ্বালানি, খাদ্য থেকে বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে। যার জেরে জনগণের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। মোদি সরকার মূল্যবৃদ্ধিতে রাশ টানতে অক্ষম। বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধেও সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি (BJP) ও বিজেপি শাসিত কেন্দ্র। অভিযোগ, তৃণমূলের নেতা-মন্ত্রী ও কর্মীদের অকারণে হেনস্থা করা হচ্ছে। অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যেও সরকার ভাঙার খেলা চালাচ্ছে বিজেপি, অভিযোগ এমনটাই। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি। সব কিছুরই প্রতিবাদ জানিয়ে এদিন পথে নেমেছে তৃণমূল। সিউড়ি এবং চুঁচুড়ায় দেখা গিয়েছে বিপুল জনস্রোত।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম