চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওষুধ থেকে খাওয়া-দাওয়া, জেলেও সায়গলের যত্ন পাচ্ছেন কেষ্ট

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রাজনীতিতে যখন মাঠে ময়দানে দাপিয়ে বেড়াতেন অনুব্রত মণ্ডল, সর্বদা তাঁর ছায়াসঙ্গী হিসাবে থাকতেন দেহরক্ষী সায়গল হোসেন। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বীরভূমের কেষ্টর বর্তমান ঠিকানা আসানসোলের সংশোধনাগার। ঘটনাচক্রে ওই জেলেই রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম ধৃত সায়গল হোসেন। জেল সূত্রে খবর, দেহরক্ষী সায়গল জেলেও অনুব্রতের যত্নে কোনও খামতি রাখছেন না।

গরু পাচার মামলায় দুজনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করার পর আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। অনুব্রত ও সায়গল দুজনেই বর্তমানে আসানসোল জেলে রয়েছেন। জেল সূত্রে খবর, বীরভূমের কেষ্টর কোন সময়ে কোন ওষুধ খেতে হবে, সেসব বিষয়ে নজর রাখছেন সায়গল হোসেন। ওষুধ খাইয়ে দেওয়ার পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে অনুব্রতকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিচ্ছেন। নেবুলাইজারের ব্যবস্থাও করেছেন। অনুব্রত মণ্ডল ঠিক মতো খাওয়াদাওয়া করছেন কি না, তারও খোঁজ রাখছেন তিনি।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আইনজীবীদের সূত্রে জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডলকে প্রতিদিন ৩৭টি ওষুধ খেতে হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁকে পরতে হয় অক্সিজেন মাস্ক। এমনকি প্রয়োজন হলে নেবুলাইজারও নিতে হয় বেশ কয়েক বার। জেলে যাওয়ার সময় তাই তাঁর যত্ন করা নিয়ে চিন্তায় ছিলেন অনুগামীরা। তবে অনুব্রত মণ্ডল আশ্বস্ত করেছিলেন, সেখানে যেহেতু সায়গল হোসেন আছেন তাই তাঁর কোনও অসুবিধা হবে না। আসানসোল জেলে অনুব্রত মণ্ডলের খাওয়া দাওয়া সহ ওষুধ খাওয়ার গোটা বিষয়টির যত্ন নিচ্ছেন সায়গল। তবে জেল সূত্রে জানানো হয়েছে, জেলের নিয়ম মেনে সায়গল হোসেন অনুব্রত মণ্ডলের যত্ন নিচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ