ভারত-পাক ম্যাচ একসঙ্গে দেখলে পড়ুয়াদের পাঁচ হাজার টাকা জরিমানা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: এশিয়াকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগেই এক নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি। নির্দেশিকায় বলা হয়েছে, হস্টেলে বসবাসকারী পড়ুয়ারা জানে, আজ রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়াকাপে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে বলা হচ্চে, তারা যেন কমনরুমে একসঙ্গে বসে এই ম্যাচ না দেখে। প্রত্যে পড়ুয়া ঘরে থেকে এই খেলা উপভোগ করুক। খেলা খেলা হিসেবে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কোনও পডু়য়া যেন হস্টেলের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা না করে। করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কর্তৃপক্ষ জানতে পারে, পড়ুয়ারা দলবদ্ধ হয়ে সুনির্দিষ্ট কারও রুমে টিভিতে খেলা দেখে তাহলে যার ঘরে বসে তারা খেলা দেখেছে, তাঁর ঘর কেড়ে নেওয়া হবে। আর যারা খেলা দেখেছে, তাদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হবে।

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, কোনও পড়ুয়া যেন সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচকে কেন্দ্র করে এমন কোনও পোস্ট বা পোস্টার আপলোড না করে যা বিতর্ক তৈরি হতে পারে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষ ওই পডু়য়ার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবে।

এই বিজ্ঞপ্তির নেপথ্যে রয়েছে অতীতে ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে হস্টেলের মধ্যে তৈরি হওয়া অপ্রীতিকর ঘটনা। দুই দলের সমর্থকেরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান