Bilkis: ধর্ষকদের সম্বর্ধনা কি হিন্দুত্ব সংস্কৃতি, মোদিকে  শিবসেনা

উত্তর-সম্পাদকীয়তে তোলা হল প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিলকিস বানো ধর্ষণ-খুনে দোষীদের মুক্তি নিয়ে এবার মুখ খুলল শিবসেনা। দলীয় মুখপত্রে এদিনের সংস্করণে এই নিয়ে একটি উত্তর-সম্পদকীয় লেখা হয়েছে। উত্তর সম্পদকীয় লিখেছেন কড়কনাথ মুম্বইকর। উত্তর সম্পদকীয়তে প্রশ্ন করা হয়েছে, বিলকিস বানোর ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের সম্বর্ধনা দেওয়া কি হিন্দুত্ব সংস্কৃতির মধ্যে পড়ছে।

সাজার মেয়াদ শেষ হওয়ার আগে বিলকিস বানোর ঘটনায় দোষী সাব্যস্ত ১১জনে মুক্তির সিদ্ধান্ত নিয়ে নানা প্রান্ত থেকে তুমুল বিতর্ক তৈরি হয়। বিতর্কের শেষ এখানেই নয়। তাদের রীতিমতো বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছে।প্রথমত তাদের মুক্তি, দ্বিতীয়ত বীরের সম্বর্ধনা দেওয়া। গুজরাত সরকার রীতিমতো সমালোচনায় জেরবার। কিছুদিন আগে বিলকিসের স্বামী অজ্ঞাতপরিচয় স্থান থেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, তারা রীতিমতো আতঙ্কে ভুগছে। যে কোনও সময় বাহুবলীরা পরিবারের ওপর চড়াও হতে পারে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে শিবসেনার মুখপত্রে ১১ জনের মুক্তি নিয়ে লেখা হল উত্তর সম্পাদকীয়। সঞ্জয় রাউত বর্তমানে জেলে রয়েছেন। তার পরিবর্তে উত্তর সম্পদকীয় লিখেছেন কড়কনাথ মুম্বইকর।

উত্তরসম্পাদকীয়তে দোষীদের মুক্তি পাওয়ার পাশাপাশি হিন্দুত্ব সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উত্তর সম্পাদকীয় বলছে, এটা শুধু হিন্দু-মুসলিমের বিষয় নয়। বিষয়টি ভারতীয় সংস্কতির সঙ্গে জড়িয়ে রয়েছে। কোন যুক্তিতে অপরাধীদের বীরের সম্বর্ধনা দেওয়া হল? যারা এই সম্বর্ধনা পেয়েছেন, তারা কি আদৌ এই সম্মানের অধিকারী?

সরকারের অবশ্য যুক্তি জেলে থাকাকালীন এই ১১ জনের আচার-আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে কর্তৃপক্ষ। তাই, মেয়াদ শেষের আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক