কমনওয়েলথ পদকজয়ীর স্বামীর রহস্যমৃত্যু

তদন্ত শুরু করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতাক: রহস্যজনকভাবে মৃত্যু হল কমনওয়েলথ পদকজয়ী কুস্তিগীর পূজা সিংয়ের স্বামী অজয় নন্দালের। তাঁর পরিবার এই মৃত্যুর পিছনে তাঁর বন্ধু রবির হাত দেখছে। পরিবারের তরফ থেকে রবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। পূজার স্বামী অজয় নন্দাল নিজেও একজন কুস্তিগীর।যদিও এই খবর লেখা পর্যন্ত পূজার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোহতকের ডেপুটি পুলিশ সুপার এই জানিয়েছেন, অজয় নন্দালের বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের একটি দল তাঁর খোজে তল্লাশি শুরু করে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ মহারানি কিশোরী জাট কন্যা মহাবিদ্যালয়ের সামনে একটি বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় অজয়,  রবি ও আরও এক ব্যক্তিকে তারা উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অজয়কে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হয়। বাকিরা হাসপাতালে ভর্তি। অজয়ের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

পুলিশকে অজয়ের বাবা বিজেন্দ্রলাল জানিয়েছেন, তাঁর ছেলেকে মাদক সরবরাহ করত রবি। মাঝেমধ্যে অত্যধিক মাদক সেবনের ফলে ছেলে অসুস্থ হয় পড়ত। শনিবার সন্ধ্যা থেকে অজয়ের খোঁজ না পাওয়ায় তারা পুলিশে অভিযোগ রুজু করে। বিজেন্দ্রলালের দাবি, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ তাঁর ওই দাবির ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে। হাসপাতালে ভর্তি দুই সুস্থ হয়ে ওঠার পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে মহিলাদের ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন পূজা। অস্ট্রেলিয়ার নাওমি ডে ব্রুইনকে হারিয়েছিলেন তিনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়