সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

শুনানি ঢাকার ফাস্ট ট্র্যাক কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রবিবার থেকে শুরু হল চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার শুনানি শুরু হল খুন হওয়ার ২৪ বছর বাদে। শুনানি শুরু হয়েছে, ঢাকার ফাস্ট ট্র্যাক ট্রাইবুন্যাল-২-এর বিচারক জাকির হুসেনের এজলাসে। ঘটনায় সাক্ষীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। বয়ান নথিভুক্ত করেন বিচারক জাকির হুসেন।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রামস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়।কড়া নিরাপত্তায় আদালতে পেশ করা হয় আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে। এই মামলায় জামিনে রয়েছেন ফারুক আব্বাসী। তাঁকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

খুনের পর সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল চৌধুরী রাজধানীর গুলশন থানায় একটি হত্যা মামলা রুজু করেন। খুন হওয়ার এক বছরের মধ্যে ৩০ জুলাই পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার ফাস্ট ট্র্যাক ট্রাইবুন্যাল কোর্ট অভিযোগ গঠন করে। আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন।

এই খুনের ঘটনায় বাংলাদেশে রীতিমতো তোলপাড় পড়ে যায়। নানা প্রান্ত থেকে খুনে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি ওঠে। আজ রবিবার থেকে শুনানি শুরু হওয়ায় খুশি সোহেলের পরিবার। আদালত কী রায় দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ। তৌহিদুল চৌধুরী আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন। তিনিও এদিন আদালতে উপস্থিত ছিলেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়