বিএনপির মিছিলে পুলিশের রবার বুলেট, আহত ৩৮

উভয়পক্ষের আহত ৩৮

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপির মিছিল ঘিরে তপ্ত ঢাকা। তাদের মিছিল লক্ষ্য করে পুলিশের বিরুদ্ধে রবার বুলেট ছোড়ার অভিযোগ উঠল। ঘটনায় ৩৮ জন জখম হয়েছেন বলে অভিযোগ। এর মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ১১ জন। বিএনপির কর্মী-সমর্থক ২৭ জন আহত হয়েছেন। আহত ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনাটি ঘটে রবিবার বেলা সাড়ে ১১টায় (স্থানীয় সময়) হেতেমদীতে। পুলিশের বিরুদ্ধে রবাট বুলেট ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামি লিগ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় বলেন, ‘ঘটনার সময় আওয়ামী লীগের কথা শুনেছি। আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’

একই দাবি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলমের। তিনি বলেন, বিএনপির শতাধিক নেতা–কর্মী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা এলাকাকে তপ্ত করার চেষ্টায় ছিল। সেই চেষ্টা ব্যর্থ করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সেখানে উপস্থিত ছিল। হামলার অভিযোগ একেবারে ঠিক নয়।

অভিযোগ উড়িয়ে বিএনপির তরফ থেকে পাল্টা দাবি করে বলা হয়, তেল–গ্যাস-সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে হেতেমদী মোড়ের সমাবেশস্থলে যাচ্ছিলেন কর্মী-সমর্থকেরা। সেখানে পৌঁছলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা চালান। তাদের সঙ্গে হাত মেলায় পুলিশ। মিছিল লক্ষ্য করে পুলিশ রবাট বুলেট বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় ২৭ জন জখম হন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। দলের তরফ থেকে পুলিশের এই নির্যাতনের প্রতিবাদ করা হচ্ছে। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়