বড় একা লাগে এই আঁধারে, গান গাইছেন কেষ্ট

জেলের অন্দরে থাকা ভিভিআইপি মানুষটির গলা থেকে যে এমন সুরেলা গান ভেসে আসতে পারে সেটাই কেউ আন্দাজ করতে পারেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যে ভাল গান গাইতে পারেন সেটাই এতদিন কেউ জানত না। কিন্তু জেলের ভেতরে রাতের আঁধারে নিত্যদিনই তাঁর গলায় গানের সুর থেকে কলি শুনতে পাচ্ছেন সহবন্দীরা। দিনের বেলায় তিনি থাকেন বেশ খোশমেজাজে। তখন রক্ষী থেকে বন্দি, সকলের সঙ্গেই চলে আড্ডা আর গপ্পো। মাঝে মধ্যে হাসি-ঠাট্টাও। কিন্তু রাত নামলেই বদলে যায় ছবি। ক্রমশ নিস্তেজ হতে থাকেন যেন তিনি। যত রাত এগোয়, ততই চুপচাপ হয়ে যান তিনি। সকলের ঘুমানোর সময় হলে তখন গান ধরেন তিনি। ‘বড় একা লাগে এই আঁধারে, মেঘেরও খেলায় আকাশও পারে’। আর সেই গান শুনতে শুনতেই ঘুমের দেশে পাড়ি দেন সহবন্দীরা। জেলের অন্দরে থাকা ভিভিআইপি মানুষটির গলা থেকে যে এমন সুরেলা গান ভেসে আসতে পারে সেটাই কেউ আন্দাজ করতে পারেননি। কিন্তু এখন নিত্যদিন, জেলের রক্ষী থেকে আধিকারিক মায় বন্দীরাও শুনছেন তাঁর গান। এই গায়ককে অবশ্য একডাকে গোতা বাংলা চেনে। দিদিমণি ডাকেন তাঁকে তাঁর ডাকনামেই, কেষ্ট। মানে অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। বীরভূম(Birbhum) জেলা তৃণমূলের(TMC) সভাপতি, এখনও।

জেলজীবন কেমন কাটছে গরু চুরির অভিযোগে গ্রেফতার হওয়া কেষ্টমামার? সেটাই খোঁজ শুরু করা হয়েছিল। আর তাতেই আসানসোল সংশোধানাগারের(Asansol Special Correctional Home) কারারক্ষীদের সূত্রে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। কারারক্ষীরাইও জানিয়েছেন, কেষ্টবাবু এখন রয়েছেন জেলের হসপিটাল ওয়ার্ডে। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন আরও সাত বন্দি। দিনের বেলায় তাঁদের সঙ্গে বেশ গল্পগুজব করে কাটাচ্ছেন। কখনও কখনও হাসিঠাট্টাও করছেন। তাঁর কথায় মাঝে মাঝে হাসির রোলও উঠছে। কিন্তু সেই ছবিটাই বদলে যাচ্ছে রাত ঘনালে। সন্ধ্যার পর থেকেই চুপচাপ হয়ে যাচ্ছেন। এখন সেখানে সকলকে ৯টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হয়। তারপর বেশিরভাগ বন্দিই শুয়ে পড়ে। তখন অনেকটা একা হয়ে যান কেষ্ট। সংশোধনাগারের নিয়ম, রাতে কোনও সেল বা ওয়ার্ডে আলো বন্ধ হবে না। তাই আলোর মধ্যেই শুতে হচ্ছে তাঁকে। কিন্তু আড়াইটার আগে কিছুতেই ঘুমাতেই পারছেন না। আর তাই রাতের খাবার খাওয়ার পরেই হালকা সুরে গান ধরেন তিনি। তাঁর চব থেকে বেশি পছন্দের গায়ক মান্না দে(Manna Dey)। সেই কিংবদন্তী শিল্পীর গাওয়া গানেই ভেসে যায় জেলের রাত উঠোন।

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর