ফুটবলারের বাড়িতে ভয়াবহ ডাকাতি, লুঠে বাধা দেওয়ায় মাথায় রডের ঘা

ডাকাতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডাকাত পড়ল বার্সেলোনার স্ট্রাইকার পিয়েরে এমেরিকের বাড়িতে। স্ত্রীর সামনে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করে সোনার গহনা। বাধা দিতে গেলে ডাকাতের দলের এক সদস্য তাঁর মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে। রডের ঘায়ে তাঁর মাথা ফেটে গিয়েছে। পুলিশকে ফোন করে ডাকাতির খবর দিলে খুন করার হুমকি দেয়। হুমকি পেয়ে এমরিকে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেনি। এক প্রকার বিনা বাধায় ঘরের যা যা দামি জিনিস হাতের সামনে ছিল, সব লুঠ করে গাড়ি করে পালায়। পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার আশে-পাশে থাকা নজর ক্যামেরার ফুটেজ দেখে সশস্ত্র ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ভয়াবহ ডাকাতির খবর প্রকাশ করেছে এল প্যারিস। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ডাকাতরা সংখ্যায় ছিল চারজন। পিয়েরে এমেরিকের বাড়ি ক্যাস্টেলডেফেলসে। বাড়ি বিশাল বাগান ঘেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাগানের দেওয়াল পেড়িয়ে চার ডাকাত স্ট্রাইকারের বাড়ি ঢোকে। দরজায় টোকা মারতে পিয়েরে এমেরিকে দরজা খুলে দিলে ডাকাতদলের একজন তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বাকি দুজন ব্যস্ত ছিল মাল লুঠ করতে। একজন দরজায় দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছিল। ডাকাতদের লুঠে বাধা দিতে গেলে এক ডাকাত হাতে থাকা রড দিয়ে স্ট্রাইকারের মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরের মূল্যবান সামগ্রী লুঠ করে পালায় তারা। পুলিশ ডাকাতদের ধরতে তল্লাশি শুরু করেছে। 

ফুটবলারের বাড়িতে ডাকাতি বা লুঠ এর আগেও হয়েছে। রোনাল্ডোর বাড়িতেও সশস্ত্র ডাকাত হামলা চালায়। 

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি