দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিক্ষোভ সামলাতে পেট্রল-ডিজেলের দাম ৫ টাকা কমাল শেখ হাসিনা সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জ্বালানি তেলের (Fuel Price) অস্বাভাবিক দামবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে পৌঁছতেই নড়েচড়ে বসল প্রশাসন। আম আদমির ক্ষোভ প্রশমনে পেট্রল (Petrol), ডিজেল (Diesel), অকটেন (Octane) ও কেরোসিন  (Kerosine) তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল শেখ হাসিনা (Sk Hasina) সরকার। আজ সোমবার মধ্যরাত থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সন্ধ্যায় জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (Nasrul Hamid)।

রুশ-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম  বৃদ্ধি হয়েছে অভিযোগ তুলে গত ৫ অগস্ট এক ধাক্কায় পেট্রল, ডিজেল ও অকটেনের দাম ৪২ থেকে ৫০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (Bangladesh Petrolium Corporation)। প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বেড়ে দাঁড়ায় ১১৪ টাকা। কেরোসিন তেলের দামও ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকায় দাঁড়ায়। অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা হয়। জ্বালানি তেলের বেলাগাম মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেমন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, তেমনই বাস সহ বিভিন্ন গণপরিবহণের ভাড়াও এক লাফে অনেকটা বেড়েছে।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে সরকারকে বিঁধতে ইতিমধ্যে আসরে নেমেছে বিএনপি (BNP) সহ বিরোধী দলগুলি। জনমানসে তৈরি হওয়া ক্ষোভকে কাজে লাগাতে আন্দোলনে নেমেছে। সাধারণ মানুষের সেই ক্ষোভ প্রশমনে এদিন দাম বাড়ানোর পথে হেঁটেছে জ্বালানি মন্ত্রক। এদিন দুপুরেই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হবে। ওই সাংবাদিক সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যেই জ্বালানি তেলের দাম লিটার পিছু পাঁচ টাকা করে কমানো হয়। জ্বালানি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজেলের দাম প্রতি লিটার ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ