ধর্ষণে ব্যর্থ, তরুণীকে দশতলা থেকে ধাক্কা বাহুবলীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: ধর্ষণে বাধা। শাস্তি দশতলা থেকে তরুণীকে ধাক্কা মেরে ফেল দিল বাহুবলী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কানপুর। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। সম্পর্কে এরা বাবা ছেলে।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বছর উনিশের ওই তরুণীকে কানপুরের এক ধনী ব্যবসায়ী তাঁর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিয়োগ করে। বাড়িতে থাকত বাবা এস কে বৈশ এবং ছেলে প্রতীক। প্রতীক বিবাহবিচ্ছিন্ন। গত মঙ্গলবার ওই তরুণী প্রতীকদের বাড়িতে যায়। জানা গিয়েছে, বাড়িতে সেই সময় প্রতীক একাই ছিল। বছর ১৯য়ের তরুণীকে সে ধর্ষণ করার চেষ্টা করে। তরুণী বাধা দিলে প্রতীক তাকে দশ তলার ব্যালকনি থেকে ধাক্কা মারে। মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।

ঘটনাকে ধামাচাপা দিতে প্রতীক জানায়, ওই তরুণী আত্মহত্যা করেছে। প্রতীকের বয়ানে তরুণীর পরিবারের সন্দেহ হওয়ায় তারা প্রতীকের বিরুদ্ধে এফআইআর করে। ময়নাতদন্তে তরুণীর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও হাতে-পায়ে-বুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার প্রমাণ মেলে।

পুলিশ কমিশনার অসীম অরুণ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে যুবক। তরুণী বাধা দিলে শুরু হয় নির্যাতন। তাতেও ওই তরুণী হার না মানলে ওই যুবক তাকে দশ তলা বাড়ির ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর উনিশের ওই তরুণীর। তরুণীর পরিবার এবং আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতীক নামে ওই যুবক এবং তাঁর বাবাকে গ্রেফতার করেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার