গরু পাচার কাণ্ডে এবার জেলেই অনুব্রতকে জেরা সিবিআই’এর

এবার জেলে গিয়েই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার-কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এবার জেলে গিয়েই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। মঙ্গলবার আসানসোলে জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।  সিবিআই-এর একটি দল আসানসোলে পৌঁছে বীরভূমের তৃণমুল কংগ্রেস জেলা সভাপতিকে জিজ্ঞাসাব্দ করেন বলে খবর।

এদিন শুধু অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেননি তদন্তকারীরা। অনুব্রতর পাশাপাশি আসানসোল জেলে  তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার মামলায় তদন্তে নেমে এর আগে একাধিকবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে। অনুব্রত মণ্ডলের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নাম সিবিআইয়ের তালিকায় উঠে এসেছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তার মাঝে সিপিএমের করা অভিযোগের ভিত্তিতে আগামী ১ সেপ্টেম্বর অনুব্রতকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সল্টলেক আদালতে তলব করা হয়েছে বীরভূমের কেষ্টকে।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিস পেয়েছে। বোলপুরের গুরুত্বপূর্ণ এলাকায় অনুব্রত কন্যার নামে জমি রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। এদিন জেলে অনুব্রতকে তাঁর মেয়ের সম্পত্তি নিয়েও প্রশ্ন করেন গোয়েন্দারা। কিন্তু সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেননি। সূত্রের খবর, এদিন সিবিআই আধিকারিক অনুব্রতকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে উত্তর দেন, কিন্তু গরু পাচার সংক্রান্ত মামলা সংক্রান্ত প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দেননি। এদিন কেষ্টকে মোট ১৫টি প্রশ্ন করে সিবিআই।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের