এবার নিউজিল্যান্ডে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ

নতুন করে আক্রান্ত শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  লকডাউনের মধ্যেই নিউজিল্যান্ডে ঝড়ের গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। নতুন করে শতাধিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ অকল্যান্ডের বাসিন্দা।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, নতুন করে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগের। সংক্রমিতদের আইসোলেশনে রাখা হয়েছে। কারা তাঁদের সংস্পর্শে এসেছিলেন, খোঁজ শুরু হয়েছে তাদেরও। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছিলেন দেশের ৯০ শতাংশ মানুষের টিকাকরণ হয়ে গেলেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে।এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ করোনার টিকা নিয়েছেন। দু-একদিনের মধ্যে বাকিরাও টিকাকরণের আওতায় চলে আসবেন। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, একই ঘটনা ঘটেছে চিন এবং রাশিয়াতেও। চিনের উত্তর এবং উত্তর-পশ্চিম শহরে নতুন করে বেশ কয়েকজন করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমণের গতি রোধ করতে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল। অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে লকডাউন। নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৯২জন। করোনার বলি এখনও পর্যন্ত ২৮।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার