ভারত-পাকিস্তানকে হারানোর দম রয়েছে আফগান-বাহিনীর: জাদেজা

দলের প্রত্যেকের পারফরম্যান্স অতুলনীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: আফগানিস্তানের কাছে ভারত বা পাকিস্তান হেরে এশিয়াকাপ থেকে ছিটকে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনই অভিমত প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার। জাদেজা জানিয়েছেন, এশিয়া কাপে আফগান বাহিনীর প্রতিটি খেলাই দেখেছেন। দলের প্রত্যেকের পারফরম্যান্স অতুলনীয়।

এশিয়া কাপে জয় দিয়ে শুরু ইব্রাহিমদের। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে তারা নাস্তানাবুদ করে দেয়। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ প্রায় হাত থেকে ছিটকে যাওয়ার জোগাড় হয়েছিল। ইব্রাহিম ও নাজিবুল্লাহ জার্দান বাঘের মুখ থেকে জয় ছিনিয়ে আনেন। এই জয়ের দৌলতে তারা প্রথম দল যারা এশিয়াকাপের সুপার ফোরে পৌঁছে গেল।

ক্রিকেট বাজকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজা জানিয়েছেন, অস্বীকার করার জায়গা নেই যে আফগানিস্তানের থেকে বেশ মজবুত দল ভারত ও পাকিস্তান। তারপরেও বলতে হচ্ছে, এই দুই শক্তিশালী দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে আফগানিস্তানের। জাদেজা জানিয়েছেন, দল অনেক বেশি পরিণত। তাই, সুপার ফোরে আফগানিস্তানের প্রতিপক্ষ যেই হোক না কেন, জয় পেতে হলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে।

একবার দেখে নেওয়া যাক কারা আছে আফগান বাহিনী।

রয়েছে তিন হিটার – হজরতুল্লাহ  জাজাই, দুই ভাই ইব্রাহিম জার্দান, নাজিবুল্লা জার্দান। বাংলাদেশের বিরুদ্ধে ইব্রাহিম ৪১ বল খেলে রান করেন ৪২। আর নাজিবুল্লার স্কোর আরও জোরাল। ১৭ বল খেলে ৪৩ রান। এর মধ্যে একটি চার এবং ছয়টি ছয়। এই পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

এবার সুপার ফোরে তাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে বাকিরা।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক