বাংলাদেশে হামলা: প্রতিবাদ মিছিল ইসকনের, চাইছে দোষীর মৃত্যদণ্ড

১৫০টি দেশে সকাল থেকে শুরু প্রতিবাদ মিছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মন্দিরে নির্বিবাদে হামলার প্রতিবাদে এবার পথে নামল ইসকন। শনিবার বিশ্বের ১৫০টি দেশে ইসকনভক্তরা শনিবার সকাল ১০টা থেকে ১২ ঘণ্টার জন্য বিশেষ প্রার্থনাসভার আয়োজন করে। বাংলাদেশের ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা মোমবাতি মিছিলের কর্মসূচিও নিয়েছে। সেই সঙ্গে ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে।

একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইসকন প্রধান রাধারমন দাস জানিয়েছেন, ‘বাংলাদেশে মন্দিরে হামলার প্রতিবাদে শনিবার বিশ্বের ১৫০টি দেশে বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ হবে পুরোপুরি শান্তিপূর্ণ।  সেখানে যা হয়েছে, তা নিন্দনীয়। নির্বিবাদে মন্দিরে হামলা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য হাসিনা সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।‘ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘আমরা চাই, মূল অভিযুক্তের মৃত্যুদণ্ড‘।

উল্লেখ করা যেতে পারে, ইসকনের তরফ থেকে ইতোমধ্যেই ওই হামলার নিন্দা করে বিবৃতি দেওয়া হয়। সংগঠনের মুখপাত্র বিমল কৃষ্ণ দাশ বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির হামলার ঘটনা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।ভাঙা হয়েছে ইসকন মন্দির। এই ঘটনা কোনওভাবেই সমর্থন করা যায় না। কড়া ভাষায় ইসকন এর নিন্দা করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ইকবালকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার আদালতে তাঁকে পেশ করা হলে আদালত তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজত হয়েছে আরও  তিনের।  

মন্দিরে হামলার ঘটনায় আন্তর্জাতিকমহলে হাসিনা সরকারের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বলে মত রাজনৈতিকমহলের একাংশের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার