কাটল জটিলতা, বাগবাজার সার্বজনীনের পুজোর দায়িত্ব পুরনো কমিটির কাঁধেই

অবশেষে পুরনো কমিটি বহাল রেখে পুজোর সিদ্ধান্ত নেওয়া হল বাগবাজার সার্বজনীনে। বৃহস্পতিবার বৈঠকে পুজো কমিটি খুঁটি পুজোর জন্য দিনক্ষণ নির্ধারণ করবে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল জটিলতা। বাগবাজার সার্বজনীনের দুর্গা পুজোর আয়োজনের দায়িত্ব পুরনো কমিটির হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষ হওয়ার পরই বৈঠকে বসতে চলছেন বাগবাজার সার্বজনীন পুজো কমিটির সদস্যরা।

প্রসঙ্গত বাগবাজার সার্বজনীন পুজোর দায়িত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে সম্প্রতি ভোটাভুটির আয়োজন করা হয়। কিন্তু সেই ভোটে ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। ব্যাপক অশান্তিও হয়। তৈরি হয় জটিলতা। পুজোর দায়িত্ব পুরনো কমিটির হাতে থাকবে নাকি তা নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে পুরনো কমিটি বহাল রেখে পুজোর সিদ্ধান্ত নেওয়া হল বাগবাজার সার্বজনীনে। বৃহস্পতিবার বৈঠকে পুজো কমিটি খুঁটি পুজোর জন্য দিনক্ষণ নির্ধারণ করবেন। বাগবাজার সার্বজনীনের প্রাক্তন সম্পাদক গৌতম নিয়োগী একথা জানান। তিনি আরও জানান, পুজোর কমিটি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ঠিকই। তবে সেই অসন্তোষের জেরে নিষ্ঠায় কোনও ছেদ পড়বে না।

উল্লেখ্য কলকাতা শহরের অন্যতম পুরনো পুজো বাগবাজার সার্বজনীন। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। গত রবিবার বাগবাজার পুজোর কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেদিন দেখা যায়, ভোটাভুটিকে কেন্দ্র করেই ব্যাপক অশান্তি তৈরি হয়। এমনকী ব্যালট পেপারও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। ভোটাভুটি না হওয়ায় অবশেষে পুরনো কমিটির উপরেই ভরসা রাখছেন পুজো উদ্যোক্তারা। বৃহস্পতিবার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত মিছিল করে ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করবে রাজ্য সরকার। এদিনের মিছিল শেষে বৈঠক করবে পুজো কমিটি। সেখানেই খুঁটিপুজোর দিনক্ষণ নির্ধারণ করা-সহ পুজো সংক্রান্ত আরও একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য