কবি জীবনানন্দ ‘ফিরলেন’ লন্ডনে

ব্যতিক্রমী ঘটনার সাক্ষী ব্রিটেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এই বিশ্বের বুকে প্রতিদিন কোনও না কোনও সম্পর্ক তৈরি হয়। সব সম্পর্ক অবশ্য পরিণতির মুখ দেখে না। এমন ঘটনা আমাদের অনেকেরই জানা। কিন্তু এক ব্যতিক্রম ঘটনার সাক্ষী থাকল ব্রিটেন। মৃত্যু আসন্ন বান্ধবীকে আইসিইউতেই আঙটি পরালেন তাঁর প্রেমিক। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে লন্ডনে।আশ্চর্য সেই প্রেম কাহিনি প্রকাশ করেছে ‘দ্য সান ইউকে’। শোনা যাক সেই আশ্চর্য নকশি কাঁথার গল্প।

পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, মাত্র দেড় বছর আগে ২৮ বছরের আন্না লেজারের প্রেমে পড়েন ৩৪ বছরের গ্রেগ পিটার্স। সম্পর্কের কথা জানত দুইয়ের পরিবার। তারা মেনেও নিয়েছিল। কিছুদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল আন্না-গ্রেগের। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু বদলে দিল।

অন্যান্য দিনের মতো অফিস থেকে বাড়ি ফেরার সময় মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েন আন্না। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি আন্নার গাড়িকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় আন্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন গ্রেগ। চিকিৎসকেরা আন্নাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। দিন যত গড়িয়েছে, আন্নার তত অবনতি হয়েছে। চিকিৎসকেরা একসময় জানিয়ে দেন আন্নার বাঁচার আশা খুব কম। কারণ, সে কোমায় চলে গিয়েছে।

চিকিৎসকদের মুখে এই কথা শুনে কার্যত মানসিকভাবে ভেঙে পড়েন গ্রেগ। ডাক্তাদের অনুরোধ করেন আইসিইউতেই তিনি আন্নাকে আঙটি পরাতে চান। চিকিৎসকেরা প্রথমে রাজি হয়নি। কিন্তু আন্নার প্রতি গ্রেগের এই সুগভীর প্রেম দেখে তাঁদেরও মন ভিজে যায়। আইসিইউতেই আন্নার হাতে নতুন আঙটি পরিয়ে দেন গ্রেগ। তার কিছুদিনের মধ্যেই চিরকালের জন্য বিদায় নেন আন্না।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার