টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ঠাঁই হল না জেসন রয়ের

অধিনায়ত্বের ব্যাটন থাকছে জোস বাটলারের হাতেই। দলে ফিরেছেন বেন স্টোকস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ঠাঁই পেলেন না ইংল্যান্ডের ওপেনার জেসন রয় (Jason Roy)। গত কয়েক মাস ধরেই ফর্মে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন একদা ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বৃহস্পতিবার কুড়ি ওভারের বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলের জন্য ১৫ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। অধিনায়ত্বের ব্যাটন থাকছে জোস বাটলারের (Jos Buttler) হাতেই। দলে ফিরেছেন বেন স্টোকস (Ben Stokes)। ১৫ জনের দলে ঠাঁই পেয়েছেন মঈন আলি (Moeen Ali), জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ও লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। পাশাপাশি পাকিস্তান সফরের জন্যও ১৯ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগেই পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। বাবর আজমদের বিরুদ্ধে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বেন স্টোকসরা। ওই সফরকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। যদিও আঙুল ও গোড়ালিতে চোট থাকার কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না ক্রিস জর্ডান (Chris Jordan) ও লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। দুজনকেই আরও কয়েক সপ্তাহ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। পাক সফরে গেলেও সিরিজের প্রথম দিকের ম্যাচগুলিতে খেলবেন না অধিনায়ক জোস বাটলার। তাঁর পরিবর্তে ওই ম্যাচগুলিতে দলকে নেতৃত্ব দেবেন মঈন আলি। এক নজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে কে কে ঠাঁই পেয়েছেন-

জোস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, ক্রিস ওয়েকেস ও মার্ক উড।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে