দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারা পাবে সবুজসাথীর সাইকেল, শুরু নাম নথিভুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে এক দশক আগে পরিবর্তন ঘটিয়ে ক্ষমতায় আসেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ক্ষমতায় এসেই তিনি যে সব ক্ষেত্রে সব থেকে বেশি নজর দিয়েছিলেন তার অন্যতম ছিল মেয়েদের স্কুলছুটের হার কমানো। সেই লক্ষ্যে একদিকে যেমন তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেন তেমনি বাল্যবিবাহ রোধের দিকেও কড়া নজর দেন। সেই সঙ্গে চালু করেন সবুজসাথী(Sabujsathi) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্কুলপড়ুয়াদের সাইকেল(Cycle) দেওয়া হয় বিনামূল্যে রাজ্য সরকারের(State Government) তরফে। বিগত ১১ বছরে ৭ দফায় এখনও পর্যন্ত ১ কোটি ৪ লক্ষের বেশি ছাত্রছাত্রী এই প্রকল্পে সাইকেল পেয়েছে। প্রথম দিকে শুধু মেয়েদের মধ্যে এই সাইকেল দেওয়া হলেও পরে তাতে ছেলেদেরও জুড়ে দেওয়া হয়। অষ্টম দফায় এবার রাজ্যের কতজন স্কুলপড়ুয়া সবুজসাথী প্রকল্পে সাইকেল পাবে তার জন্য নাম নথিভুক্তকরণের(Enrollment) কাজ এবার শুরু হয়ে গেল।

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত সব স্কুলগুলিকে অষ্টম দফায় সবুজসাথী প্রকল্পের সাইকেল কতজন পড়ুয়া পাবে, তার হিসাব করে পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। গত ৩০ আগস্ট থেকে পোর্টালে এই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্কুলগুলি। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মকাণ্ড চলবে। বাংলার শিক্ষার পোর্টাল থেকেও এই পড়ুয়া বা উপভোক্তাদের সংখ্যা পাওয়া যায়। তবুও স্কুলগুলি তাদের মতো করে পড়ুয়াদের নামের তালিকা তৈরি করার নির্দেশ এবারে দেওয়া হয়েছে। কেননা, প্রতিবছরই দেখা যায় বেশ ভালো সংখ্যক সাইকেল পড়ে থেকে নষ্ট হয়। এবার সেই অপচায় ঠেকাতে চাইছে রাজ্য সরকার। তাই স্কুলগুলিকে শুধু বাংলার শিক্ষা পোর্টালের ওপর নির্ভর না করে নিজেদের মতো করে আলাদা করে নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জেলাওয়াড়ি ব্লক ধরে ধরে স্কুলগুলিকে নিজেদের মতো করে তালিকা তৈরি করা পোর্টালে সেই তালিকা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘৪ মে-র পরে সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার’, হুঙ্কার মোদির

ভোট মিটতেই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সামশেরগঞ্জে

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ