Loading live market data...
Loading active stocks...
Connecting...

যখন উঠতি তারকা গোবিন্দার সামনে পাত্তা পাননি স্বয়ং অমিতাভ বচ্চন…..

বলিউড পায় নতুন নায়ককে। এমনকি গোবিন্দা জাতির হার্টথ্রব হয়ে ওঠে। অমিতাভ এবং গোবিন্দাকে একসঙ্গে অনেকগুলি চলচ্চিত্রে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বিগ বি তিনি আবার শেহনশাহ। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন। তাঁর ঝুলিতে রয়েছে কয়েক শো ব্লকবাস্টার ছবির নাম। আর এই পাঁচদশক সময়কালে অনেক নিম্নমুখী এবং উচ্চমুখী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন নায়ক। একসময় তাঁর উপর থেকে মানুষ বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তবুও ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা তিনি। তবে তিনি প্রায়শই স্বীকার করেন যে, স্টারডম বদলাতে থাকে প্রতিনিয়ত। তিনিও নিজেকে তিনি প্রতি মুহূর্তে পর্যালোচনা করেছেন।

১৯৮০ দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন যখন নিজের একটি নতুন পরিচয় তৈরি করার চেষ্টা করছিলেন, তখন বলিউডের সিনেমাগুলি বদলাচ্ছিল। তবে দর্শকরা অমিতাভের এক নস্টালজিক নামও দিয়েছিলেন, ‘অ্যাংরি ইয়ং ম্যান’, যে ট্যাগটি এখনও বর্তমান। অমিতাভের ব্যক্তিত্ব, অভিনয়ের দক্ষতা আজও সব্বাইকে মুগ্ধ করে। তবে তাঁর পরবর্তী প্রজন্মের যখন উত্থান শুরু হয়, তখন একেকটা টপক্লাস নায়কের দাপট শুরু হয়। আর সেই সময়েই ‘লাভ 86’-এর মাধ্যমে সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা হয়ে ওঠেন গোবিন্দা। বলিউড পায় নতুন নায়ককে। এমনকি গোবিন্দা জাতির হার্টথ্রব হয়ে ওঠে। অমিতাভ এবং গোবিন্দাকে একসঙ্গে অনেকগুলি চলচ্চিত্রে দেখা গিয়েছে। যার মধ্যে একটি ছিল, পরিচালক মুকুল আনন্দের হাম। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ-গোবিন্দা। এছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছিলেন রজনীকান্তও।

একবার এই ছবির শ্যুটিংয়ের একটি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বচ্চন স্মরণ করেছিলেন যে, ছবির শ্যুটিং চলাকালীন একদল বাচ্চা তাঁদের কাছে এসে একজনের অটোগ্রাফ চেয়েছিলেন। তখনই ঘটে সেই কান্ড। মুভি ম্যাগাজিনকে অমিতাভ বলেছিলেন, “আমি গোবিন্দের সঙ্গে হামের শ্যুটিং করছিলাম যখন একদল ছোট বাচ্চা আমার কাছে এসেছিল এবং একটি ছেলে অটোগ্রাফ চেয়েছিল। গোবিন্দ আমার পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে একটি অল্পবয়সী, কিউট মেয়ে ছিল ওই ছেলেটিকে চড় মেরে বলেছিল, অমিতাভ নয়, গোবিন্দার অটোগ্রাফ নাও।’ বিগ বি তখন স্বীকার করেছিলেন যে, “আমি ভুল করেছি এবং চলচ্চিত্রের পর চলচ্চিত্রে আমার অভিনয় সংশোধন করার চেষ্টা চালিয়ে গিয়েছি। কিন্তু তখনই ছোটদের রাজত্ব শুরু হয়ে গিয়েছিল। অস্বীকার করার কিছু নেই যে, এখন ছোট ছেলেদের পালা, কারণ আজকের দর্শকদের বয়স 18 থেকে 30 এর মধ্যে।”

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের