তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি, আমেরিকাকে হুঁশিয়ারি চিনের

যদিও বেজিংয়ের হুমকি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বাইডেন প্রশাসন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের (China) বিরুদ্ধে লড়াইয়ে তাইওয়ানকে (Taiwan) অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন (Biden https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration)। শুক্রবারই সরকারের সেই সিদ্ধান্তে সায় দিয়েছে মার্কিন আইনসভা। আর আমেরিকার এমন পদক্ষেপে চটেছে বেজিং। শনিবার চিনের পক্ষ থেকে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘নিজেদের ভালো চাইলে ওই সিদ্ধান্ত থেকে সরে আসুন। কেননা, ওই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককেই নষ্ট করবে না, তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে।’ যদিও বেজিংয়ের হুমকি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বাইডেন প্রশাসন।

তাইওয়ানকে ঘিরে গত কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের ঠাণ্ডা লড়াই চলছে। মার্কিন প্রতিনিধি সভার স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পরে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কের অবনতি ঘটেছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেখানে বিদেশি কোনও রাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে শি চিনফিং সরকার। যদিও সেই হুঁশিয়ারিকে আমলই দিচ্ছে না বাইডেন প্রশাসন (Biden https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration)। উল্টে চিনকে ঠেকাতে তাইওয়ানের কাছে ৯ হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে রয়েছে ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’। এর মাধ্যমে ধেঁয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা যাবে। এ ছাড়া আছে ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপক খাপ্পা চিন। শনিবার ওয়াশিংটনে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র (Chinese embassy spokesman) লিউ পেংয়ু (Liu Pengyu) বাইডেন প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করুক বাইডেন প্রশাসন। নাহলে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে বাধ্য হবে বেজিং। সেই পদক্ষেপ দু’দেশের সম্পর্কের উপরে প্রভাব ফেলবে।’

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা