ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে ভারত, বাংলাদেশ মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভারত-বাংলাদেশ সহ ছয় দেশের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিল সিঙ্গাপুর সরকার। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৭ অক্টোবর থেকে ভারত, বাংলাদেশ মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। ওই ছয় দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনার পরেই ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত, বাংলাদেশ সহ বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার পরেই ওই সব দেশের নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল সিঙ্গাপুর সরকার। আর ওই সিদ্ধান্তে চরম অসুবিধায় পড়েছিলেন ব্যবসায়ী থেকে শুরু করে কর্মপ্রার্থীরা এবং রোগীরা। এদিন স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত-বাংলাদেশ সহ ছয় দেশের নাগরিক তথা পর্যটকরা চতুর্থ শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় পড়বেন। সিঙ্গাপুরের মাটিতে পা রাখার আগে ১৪ দিনের ভ্রমণের ইতিহাস সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং সিঙ্গাপুরে পৌঁছনোর পরে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ভারত-বাংলাদেশ সহ ছয় দেশের নাগরিক তথা পর্যটকদের পাশাপাশি মালয়েশিয়া, কম্বোডিয়া, মিশর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইজরায়েল, মঙ্গোলিয়া, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সিচেলস, দক্ষিণ আফ্রিকা, টোঙ্গা, সংযুক্ত আরব আমিরাতের পর্যটকদের জন্যও সীমান্ত খুলে দিয়েছে সিঙ্গাপুর সরকার। তবে ওই সব দেশের পর্যটকরা কিছুটা বাড়তি সুবিধা পাবেন। তৃতীয় শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় থাকার ফলে ওই সব দেশের নাগরিক তথা পর্যটকদের সিঙ্গাপুরে পা রাখার পরে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকলেই চলবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার