জুতো পরে ঠাকুর বিসর্জন! নেটিজেনদের চরম নিন্দার শিকার রাহুল-দিশা

সেই ছবিও তাঁরা পোস্টিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ছবি নিয়ে আপত্তি নেই নেটিজেনদের। যত আপত্তি রাহুল-দিশার বিসর্জনের ভিডিও নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশনের জনপ্রিয় দম্পতি গায়ক রাহুল বৈদ্য এবং অভিনেত্রী দিশা পারমার (Rahul Vaidya, Disha Parmar)। ২০২১ সালে প্রেম করেই বিয়ে করেন তাঁরা। বিগ ববের ঘর থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। এরপর ২০২১ সালে ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সর্বত্র সক্রিয় থাকেন এই দম্পতি, বরাবরই নেটিজেনদের নজর কাড়েন তাঁরা। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির মোস্ট হট পাওয়ারফুল দম্পতিদের মধ্যে একজন এই জুটি। তবে এবার একটি ভুলের কারণে জনতার রোষের মুখে পড়লেন এই জনপ্রিয় দম্পতি।

সম্প্রতি, গিয়েছে গণেশ পুজো। এবার জুতো পরে গণেশ বিসর্জন দিতে গিয়েই কটাক্ষের মুখে পড়লেন দম্পতি। সম্প্রতি তাঁদের এই ভাইরাল ভিডিও দেখে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। গত কয়েকদিন ধরেই মুম্বইয়ের গণেশ পুজোয় মেতে উঠেছিলেন আমজনতা থেকে সেলিব্রিটি সবাই। অর্পিতা খান থেকে শুরু করে সানি লিওন, একতা কাপুর, শাহরুখ খান, দেবিনা-গুরমিত সবাই নিজেদের বাসভবনে গণেশ পুজোয় মেতে উঠেছিলেন। সেই মতো রাহুল-দিশাও তাঁদের বাড়িতে গণেশ পুজো করেছেন, সেই ছবিও তাঁরা পোস্টিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ছবি নিয়ে আপত্তি নেই নেটিজেনদের। যত আপত্তি রাহুল-দিশার বিসর্জনের ভিডিও নিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

রবিবার মুম্বইয়ের লোখন্ডওয়ালাতে গিয়ে ছিলেন তাঁরা গণেশ বিসর্জন দিতে। দুজনেই পরেছিলেন সাদা পোশাক। রাহুলের কোলে ছিল ছোট্ট গণেশের মূর্তি। পাশে হাঁটছিলেন দিশা। কিন্তু দুজনের কেউই জুতো খোলেননি। সেই নিয়েই নেটপাড়ায় হুলস্থুল পড়ে গিয়েছে। জুতো পরে ঠাকুর বিসর্জন, চরম নিন্দা করছেন নেটপাড়া। একজন দম্পতির নিন্দা করে লিখেছেন, ‘কিছুই না এগুলো সবই টিআরপি বাড়ানোর চক্কর।’ অপর একজন লিখেছেন, ‘চপ্পল পরে কেউ ঠাকুর বিসর্জন দেয়, এটাও জানা নেই ওঁদের।’ সেই সময় পাপরিজিরা তাঁদের ভিডিও করলেও, তাঁদের চপ্পল পরে ঠাকুর বিসর্জনের ভুলটি নজরে পড়েনি কারুরই। এর আগেও দুর্গাপুজোর সময় একইভাবে ট্রোলিং করেছিলেন রাহুল।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!