সুখবর, দুর্গাপুজোয় বাংলাদেশ থেকে আসছে ২,৪৫০ টন পদ্মার ইলিশ

যদিও ইলিশের ন্যূনতম দাম কেজি প্রতি কত হবে, তা আগাম নির্ধারণ করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর পুজো মানেই কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। বিশেষ করে পদ্মার ইলিশের (Padma Hilsha) স্বাদ পেতে উদগ্রীব হয়ে থাকে পশ্চিমবঙ্গের বাঙালি। তাঁদের সেই রসনার বাসনা মেটাতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ওপার বাংলায় দুই হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় (Commerce Ministry)। আজ সোমবার থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই মাছ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। যদিও রফতানির (Export) জন্য ইলিশের ন্যূনতম দাম কেজি প্রতি কত হবে, তা আগাম নির্ধারণ করা হয়নি।

প্রতি বছরই দুর্গাপুজোয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওপার বাংলায় ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে দুই দফায় ১১৫ প্রতিষ্ঠানকে ভারতে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ইলিশের সঙ্কটের কারণে এবং রফতানি মূল্য বেশি হওয়ায় ওপার বাংলার বহু আমদানিকারক ইলিশ নিতে আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত মাত্র এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রফতানি সম্ভব হয়েছিল।

চলতি বছরে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির জন্য শতাধিক প্রতিষ্ঠান আবেদন জানিয়েছিল। শেষ পর্যন্ত সেই আবেদন ঝাড়াই বাছাই করে ৪৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। বেনাপোল সীমান্তের শুল্ক দফতরের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের যে চিঠি পৌঁছেছে তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রফতানি করা যাবে না। তাছাড়া ওপার বাংলায় যাওয়া প্রতিটি কনসাইমেন্ট ভালভাবে পরীক্ষা করে দেখতে হবে।

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন