বিশ্বজুড়ে আবারও ছড়াচ্ছে করোনা, রাশিয়ায় একদিনে মৃত ১০৭৫

অন্যদিকে জানা যাচ্ছে রাশিয়ার করোনা পরিস্থিতিও দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় রাশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭,৬৭৮ জন। মৃত্যু হয়েছে ১০৭৫ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে আমাদের দেশে করোনা টিকাকে হাতিয়ার করে যখন কোভিড মহামারীকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণপাত করছেন বিশেষজ্ঞরা, তখনই আবার বিশ্বজুড়ে নতুন করে ছড়াতে শুরু করেছে এই মারণ ভাইরাস। বিগত কয়েক দিন আগেই জানা গিয়েছে রাশিয়ায় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। পুতিনের দেশে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছেন । দৈনন্দিন মৃতের সংখ্যাও ইতিমধ্যেই হাজার পার করেছে। কিন্তু এবার রাশিয়ার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে চিন। জানা গিয়েছে, শুক্রবার থেকে চিনে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। গত ২৪ ঘন্টায় চিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এরপরেই কার্যত নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অন্যদিকে জানা যাচ্ছে রাশিয়ার করোনা পরিস্থিতিও দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় রাশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭,৬৭৮ জন। মৃত্যু হয়েছে ১০৭৫ জনের। এখনও পর্যন্ত রাশিয়ায় এটাই সর্বাধিক দৈনিক মৃতের সংখ্যা।

অন্যদিকে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর চিনের রাজধানী বেইজিংয়ে শনিবার নতুন করে ৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। আক্রান্তরা গত ১২ এবং ১৫ অক্টোবর মঙ্গোলিয়া এবং নিঙশা ও সাংশী গিয়েছিলেন।। ১৬ অক্টোবর তাঁরা আবার বেজিংয়ে ফেরত আসেন। তাঁদের সান্নিধ্যে এসেই আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য এই নিয়ে মোট ৩৮ জন চিনে নতুন করে করোনায় আক্রান্ত হল।

বেজিং-এর পাশাপাশি সাংহাই থেকেও নতুন করে করোনা আক্রান্তের খবর এসেছে। জানা গিয়েছে, সাংহাইয়ের এক দম্পতি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু চিন্তার বিষয় হল বিগত কয়েক দিনে তাঁরা প্রায় একশোরও বেশি মানুষের সান্নিধ্যে এসেছেন বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশে আসার পর থেকেই কার্যত প্রমাদ গুনছে সাংহাই প্রশাসন। দক্ষিণ চিনের একটি সংবাদ সংস্থার দাবি, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে জোর কদমে তদন্ত শুরু হয়েছে এবং নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায় কিনা তা খুঁজে বার করার চেষ্টা করছেন চিকিৎসকরা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের