বিলকিসের ধর্ষকদের মুক্তির বিরোধিতা করে ধর্না শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস

৪৮ ঘণ্টার ধর্না কর্মসূচি শুরু হয়েছে। গান্ধি মূর্তির পাদদেশে জড়ো হয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন চন্দ্রিমা কটাক্ষ করেছেন রাজ্য বিজেপিকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলকিস বানুর (BILKIS BANO) ধর্ষকদের মুক্তির বিরোধিতা করে মহিলা তৃণমূল কংগ্রেসকে (TMC) ধর্নায় বসার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। ২৯ অগাস্ট ধর্মতলার ছাত্র সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো সেই নির্দেশ দিয়েছিলেন মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। সেই ধর্না শুরু হল মঙ্গলবার থেকে।

বিলকিস বানুর ধর্ষকদের মুক্তির বিরোধিতায় এবং বাগদায় ২ বিএসএফ জওয়ানের দ্বারা শিশুর সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্না কর্মসূচি শুরু হয়েছে। গান্ধি মূর্তির পাদদেশে জড়ো হয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্ব। উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, বিলকিস ধর্ষণ কাণ্ডে ১১ জন অপরাধীকে মুক্ত করেছে গুজরাত সরকার। তারই প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ জানানো হয়েছে কেন্দ্রের হিংসার রাজনীতির বিরুদ্ধেও।

মন্ত্রী শশী পাঁজা এদিন বলেন, স্বাধীনতা দিবসে নারী শক্তির কথা সকালে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সন্ধ্যাতেই গুজরাত সরকার মুক্তি দিল বিলকিস ধর্ষণ কাণ্ডের ১১ জন অপরাধীকে। তিনি আরও বলেন, ধর্ষক ও পাচারকারী হিসেবে শাস্তি প্রাপকদের সাজা মকুব করে মুক্তি দেওয়া ঠিক নয়। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, দলনেত্রীর নির্দেশেই তাঁদের এই ধর্না অবস্থান।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ করেছেন রাজ্য বিজেপিকে। তিনি বলেছেন, রাজ্য বিজেপি এখন ৩ টি ভাগে বিভক্ত। সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ হতাশাগ্রস্থ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরিণত নন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিশেহারা। তিনি বুঝতে পারছেন না, সুকান্তের দিকে থাকবেন না কি নিজের একটি লবি তৈরি করবেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে