সুনীলের খান্ডালা বাংলো সেজে উঠছে, আথিয়া-রাহুলের বিয়ের প্রস্তুতি তুঙ্গে

বর্তমানে রাহুল ব্যাক-টু-ব্যাক ম্যাচ নিয়ে ব্যস্ত, সেই কারণে এই বছরে নয় তাঁদের বিয়ে। সূত্রটি আরও জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁদের বিয়ে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের চারিদিকে খবরে খবরে ছড়াছড়ি। আর কোনও জুটির বিয়ের খবর যদি একবার চাউর হয়, তা নিয়ে বিভিন্ন প্রান্ত জুড়ে মাসের পর মাস, দিনের পর দিন ধরজ সেই খবর চলতে থাকে। তেমনি বলিউডের উঠতি জুটি সুনীল কন্যা আথিয়া শেঠী এবং ক্রিকেটার কে এল রাহুলের সম্পর্কের পরিণতি নিয়ে অনেকদিন ধরেই জলঘোলা চলছে। তাঁদের সম্পর্কের বিষয়ে মোটামুটি সবারই জানা। অনেকগুলি বছর ধরে পরস্পরকে ডেটিং করছেন তাঁরা। তবে কবে গাঁটছড়া বাঁধবেন তাঁরা, সেই নিয়েও কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। প্রতি মাসেই তাঁদের বিয়ের খবর নিয়ে জলঘোলা চলে নেটপাড়ায়। তবে এই নিয়ে সুনীল শেঠী পরিবার কখনই স্পষ্ট উত্তর দেন নি। তিনি বরাবরই বলেছেন, ওঁদের জীবন ওরা সিদ্ধান্ত নেবে কখন বিয়ে করবে।

তবে এবার বোধহয় আর লুকোচুরি নয়, এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আথিয়া-রাহুল। হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, তাঁদের বিয়ে সংক্রান্ত বেশ কিছু খবর ভাইরাল হওয়ার পর থেকে ফের ভক্তদের কৌতূহল বেড়ে গিয়েছে। এএনআই-এর একটি সূত্র জানিয়েছে যে, ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল এবং আথিয়া শেঠী আগামী বছর বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ে সম্ভবত মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে। বর্তমানে রাহুল ব্যাক-টু-ব্যাক ম্যাচ নিয়ে ব্যস্ত, সেই কারণে এই বছরে নয় তাঁদের বিয়ে। সূত্রটি আরও জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁদের বিয়ে হবে। আর কেএল নিজেই জানিয়েছে যে, সে আথিয়াকে পরের বছর বিয়ে করবে। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে, ভারতীয় দলটি নিউজিল্যান্ড সফরে যাবে। এরপরই তাঁদের বিবাহ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে। যদিও এর আগে জানা গিয়েছিল যে, তাঁদের বিবাহ অনুষ্ঠান মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে হবে। এখন জানা যাচ্ছে যে, বাবা সুনীল শেঠীর বাংলোতেই দুজনের বিয়ে হবে। যার নাম জাহান খান্দালায়। আথিয়াকে প্রায়শই বিভিন্ন ট্যুর এবং ম্যাচে প্রেমিকের সঙ্গে থাকতে দেখা যায়।

সুনীলের এই বাড়িটি প্রায় ১৭ বছর আগে শুরু হয়েছিল। ইতিমধ্যেই বাড়ি মেরামত করা হচ্ছে বলে শোনা গিয়েছে। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে আথিয়ার বাবা-প্রবীণ অভিনেতা সুনীল শেঠী এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, কেএল রাহুলের ব্যস্ত সময়সূচীর কারণে তাঁদের বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। তাই তিনি বাচ্চাদের চাপ দিতে চায় না। তিনি বলেছিলেন, “আমার মনে হয় যায়ে বাচ্চারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। রাহুলের ব্যস্ত সময়সূচী, এশিয়া কাপ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সফর এবং অস্ট্রেলিয়া সফর। বিয়ে হবে শুধুমাত্র যখন বাচ্চারা ছুটি পাবে।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা