গেস্ট হাউসের ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী ভারতীয় মেডিকেল পড়ুয়া

সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন খুশবু।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গেস্ট হাউসের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হলেন মেডিকেল পড়ুয়া এক ভারতীয় ছাত্রী। মৃ্তের নাম খুশবু মঞ্জুর (Khusbu Manjur)। তাঁর বাড়ি ভারতের কাশ্মীরে। সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের (Khaza Younus Ali Medical College & Hospital) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন খুশবু। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই নিহত পড়ুয়ার বাড়িতে খবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের (Kashmir) বাসিন্দা খুশবু মঞ্জুর ডাক্তারি পড়তে এসেছিলেন। সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মঙ্গলবার দুপুরে খাওয়ার পর সাড়ে তিনটার দিকে সহপাঠীদের ঘুরতে যাওয়ার কথা বলে গেস্ট হাউসের ছাদ থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় পিপিডি হাসপাতালে (PPD Hospital) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃত ভারতীয় ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত ছাত্রীর ভাইও একই মেডিকেল কলেজের পড়ুয়া। তিনিও খুনের কোনও অভিযোগ করেননি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়