শূন্য হাতে দেশে ফেরার আগে নাচে মগ্ন শেখ হাসিনা, জয়পুর বিমানবন্দরে

বেশ উচ্ছ্বসিত তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ভারত থেকে কার্যত শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে বঙ্গবন্ধুকন্যা হাসিনাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে হাসিনাকে দেখে একবারের জন্য মনে হল না রিক্ত হস্তে ফেরার জন্য তিনি মনক্ষুণ্ণ। তাঁকে দেখা গেল বেশ ফূর্তির মেজাজে। 

হাসিনা এদিন আজমিরের খাওয়াজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার জন্য পৌছন জয়পুর বিমানবন্দরে। বঙ্গবন্ধুকন্যাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী বিডি কালিয়া। হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আয়োজন করা বিশেষ নৃত্যনুষ্ঠানের। হাসিনার উড়ান বিমানবন্দরে পৌঁছে যাওয়ার আগেই শিল্পীরা সেখানে পৌঁছে যান। হাসিনা পৌঁছন বিমান বাংলাদেশের উড়ানে। বঙ্গবন্ধুকন্যা বিমান থেকে অবতরণ করছেন, সেই সময় শিল্পীরা নাচ শুরু করেন। সেই নাচ দেখে আপ্লুত হয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ নাচতে দেখা গেল হাসিনাকে। হাসিনা ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষা করার পর সড়কপথে আজমির শরিফের উদ্দেশ্যে রওনা দেন। বঙ্গবন্ধুকন্যা আসবেন বলে এদিন আজমির শরিফে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

হাসিনার এবারের সফরের মূল উদ্দেশ্য ছিল তিস্তা জলবন্টন চুক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যা সমাধানের। এ দফাতেও সেই সমস্যার কোনও সমাধান হয়নি। মঙ্গলবার হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মৌ সই হয়েছে। দুই দেশে দুই প্রধান সই করেন সাতটি চুক্তি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ‘মৈত্রী সুপার থার্মাল প্ল্যান্ট’। ফলে, সফরের মূল উদ্দেশ্য পূরণ হল না।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়