ইন্ডাস্ট্রির অত্যাচারে শারীরিক ও মানসিক অসুস্থ নার্গিস ফাকরি

বলিউডের লাইমলাইটের ক্রমাগত ঝলক তাঁকে মানসিক এবং শারীরিক দিক দিয়ে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। এত কাজ করতে করতে তিনি শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ অভিনেত্রী নার্গিস ফাকরি (Nargis Fakhri)। বলিউডের লাইমলাইটের ঝলক তাঁকে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই তাঁর জীবন দুর্বিসহ করে দিয়েছে। প্রকাশ্যে আনলেন, বিস্ফোরক তথ্য। ইমতিয়াজ আলীর চলচ্চিত্র, অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। মাত্র কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপরেই বিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকা শুরু করেন। অনেকদিন ধরেই বড়পর্দায় হ্যাঁ, এই অভিনেত্রীর দেখা মিলছে না অনেকদিনই।

সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী নার্গিস ফাকরি প্রকাশ করেছেন যে, বলিউডের লাইমলাইটের ক্রমাগত ঝলক তাঁকে মানসিক এবং শারীরিক দিক দিয়ে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। এত কাজ করতে করতে তিনি শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁর কথায়, “আমার অনেক শারীরিক অসুস্থতা আমার দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করছিল। এই সমস্যাগুলি উপেক্ষা করা খুব কঠিন ছিল। আমার শরীর, এককভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছিল না। তাই আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে, আমাকে বিরতি নিতে হবে কারণ আমি সুখী ব্যক্তি নই।”

এমনকি নার্গিস ইন্ডাস্ট্রিকে হ্যামস্টার হুইলের সঙ্গে তুলনা করে বলেছেন, আমার প্রতিটি মুহূর্ত একটি ইঁদুর দৌড়ের মতো অনুভূত হচ্ছিল। তিনি নিজের আত্মাকে ছবির চরিত্রের জন্যে প্রস্তুত করতে পারছিলেন না। তাঁর ‘মনই তাঁর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল’। অবশেষে তিনি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন, যদিও বিরতি নেওয়ার আগে, ছবির একাধিক সংস্থা তাঁকে বলেছিল ‘দৃষ্টির বাইরে, মনের বাইরে’। অর্থাৎ একবার ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলে সবার নজরেরও আলাদা হয়ে যাবেন। অভিনেত্রীর কথায়, “তাঁরা আমাকে বিরতি নিতে না করেছিল এবং আমাকে সতর্ক করেছিল যে আমি যদি দৃষ্টির বাইরে চলে যাই, আমি মানুষের মনের বাইরেও চলে যাব। এর কিছু সত্য তো আছে বটেই। কিন্তু আমার উত্তর ছিল, ‘আমি নিজে কতটা এখানে থাকতে চাই, সেই হিসেবে আমি পাবলিকের কথা ভাবব তাই না?” তবে ইন্ডাস্ট্রিতে যতদিন ছিলেন তিনি, তাঁর অভিনয়, পর্দার প্রেজেন্টেশন অনেকের দ্বারা সমালোচিত হয়েছিল। কাজের ফ্রন্টে, নার্গিসকে শেষ দেখা গিয়েছিল তোরবাজে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে