সোমবারের মধ্যেই গোগরা হটস্প্রিং থেকে সেনা সরানোর সিদ্ধান্ত ভারত-চিনের

লাদাখ সীমান্তের গোগরা হটস্প্রিং থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিল ভারত ও চিন দুই দেশই। সোমবারের মধ্যে এই সেনা সরানোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : অবশেষে লাদাখ সীমান্তের গোগরা হটস্প্রিং থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিল ভারত ও চিন দুই দেশই। দুই দেশের সেনার ১৬তম কমান্ডার পর্যায়ের বৈঠকের পর যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবারের মধ্যে এই সেনা সরানোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। 

 ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন ও ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। দু’পক্ষই বাড়তি সেনা মোতায়েন করে সীমান্তে। যদিও বরফ গলানোর জন্য দফায় দফায় সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকও চলে। শেষ পর্যন্ত সেই বৈঠকেই কাজ হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ১৬ রাউন্ড ভারত-চিন কমান্ডার পর্যায়ের বৈঠকের পর ৮ সেপ্টেম্বর ২০২২ থেকে গোগরা হট স্প্রিং এলাকা থেকে ভারত ও চিন সেনা সরাতে শুরু করেছে। দু’দেশের সীমান্ত এলাকায় শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসের ১৭ তারিখ ১৬ রাউন্ড কমান্ডার পর্যায়ের বৈঠক হয় ভারত ও চিনে সেনা কর্তাদের মধ্যে। তার আগে মার্চে মাসে উভয়পক্ষ শান্তি আলোচনায় বসেছিল। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানা গেল। যদিও গালওয়ান উপত্যকা ও প্যাগং লেক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে দুই দেশ ঐক্যমত হলেও মনে করা হচ্ছে ডেসপ্যাংয়ের বেশ কিছু এলাকা এখনও চিনারা দখল করে রেখেছে।

২০২০ সালের মে মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরেই ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। তারপর থেকেই লাদাখ সীমান্তের সমস্যাও গুরুতর আকার ধারণ করেছে। বারংবার বৈঠকে বসেও কোনও সমাধানসূত্র মিলছিল না। এদিকে ১৫-১৬ সেপ্টেম্বর সমরখন্দে হতে চলা এসসিও সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ২০১৯-এর ১৩ নভেম্বরের পর দুই নেতার মধ্যে সরাসরি দেখা হয়নি। এসসিও সম্মেলনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দেওয়ার আগেভাগে গোগরা হট স্প্রিং দুই দেশের সেনা সরানোর সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে