সন্ধিপুজো শুরু হয় গুলি চালিয়ে! চাই ২টি বেল, জঙ্গিপুরের সিংহবাড়ির পুজো

আগে এলাকার সমস্ত প্রতিমা নিরঞ্জনের আগে আনা হত সিংহবাড়িতে। এখান থেকেই নদী তিরে গিয়ে হত বিসর্জন। সেই জমিদারি জমানা আর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বনেদি বাড়ির পুজো (DURGA PUJA) বললেই উঠে আসে জঙ্গিপুরের সিংহ বাড়ির কথা। এখানে সন্ধিপুজো হয় বন্দুকে গুলি করে। আর পুজোর জন্য চাই-ই চাই ২টি বেল। আগে এলাকার সমস্ত প্রতিমা নিরঞ্জনের আগে আনা হত সিংহবাড়িতে। এখান থেকেই নদী তিরে গিয়ে হত বিসর্জন। জমিদারি জমানা আর নেই। নেই সেই আটচালা মন্দির। এখন পুজো হয় নাট মন্দিরে। সেই জমানা না থাকলেও, রয়ে গিয়েছে ঐতিহ্য।  এই পুজো সুরি সিংহের পুজো নামে পরিচিত। 

জঙ্গিপুরে এই সিংহবাড়ি রয়েছে মহাবীরতলায়। জানা গিয়েছে, এই বাড়ির পুজো প্রায় ৩৫৩ বছরেরও বেশি প্রাচীন। একসময় এখানের জমিদার ছিলেন চেতিলাল সিংহ। তাঁর জমিদারত্ব ছিল জঙ্গিপুর থেকে সুতির সাদেকপুর পর্যন্ত। তিনিই প্রচলন করেছিলেন পুজোর। এখানে পুজোয় দেবীর ভোগ মানেই লুচি, মিষ্টি আর ফল। না, অন্নভোগ নিবেদনের রেওয়াজ নেই। এখানে নেই বলি প্রথাও।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধিপুজোর সময় ২ রাউণ্ড গুলি চালানো হয়। বিশ্বাস, প্রতি বছর  সন্ধিপুজোর আগে পড়ে ২টি বেল। আর বেল পড়া, গুলি চালানোর পরেই শুরু হয় সন্ধিপুজো। আরও এক প্রাচীন প্রথা রয়েছে বনেদি বাড়ির এই পুজোয়। সপ্তমীর রাতে হয় ‘মহানিশা’ পুজো। শত্রু বিনাশের জন্যই করা হয় এই পুজো।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা