দুঃসংবাদ, পুজোর আগেই বন্ধ হতে পারে বাংলাদেশি ইলিশের আমদানি

গত ৪ সেপ্টেম্বর ভারতে ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজোয় (Durga Pujo) ওপার বাংলার বাঙালিদের মুখে হাসি ফোটাতে প্রায় আড়াই হাজার টন ইলিশ (Hilsa) রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় (Commerce Ministry)। ইতিমধ্যেই বেশ কয়েকটি চালান পৌঁছে গিয়েছে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন বাজারে। আর পদ্মার ইলিশ নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। কিন্তু পুজোয় ওপার বাংলার মানুষের পাতে পদ্মার ইলিশ নাও পড়তে পারে। কেননা, ইলিশ রফতানি বন্ধের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সহ চার মন্ত্রণালয়কে আইনি নোটিশ (Legal Notice) পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে ইলিশ রফতানি বন্ধ না হলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হবে ওই নোটিশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে অবিলম্বে ওপার বাংলায় ইলিশ রফতানি বন্ধ করার জন্য বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণি সম্পদ সচিব, বিদেশ সচিব এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান (Mahamudul Hasan)। ওপার বাংলায় ইলিশ রফতানি বন্ধের পক্ষে সওয়াল করতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় মাছ। কিন্তু বাজারে সেই মাছের দাম এতটা চড়া যে গরিব মানুষের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না। দেশের বাজারে ইলিশ যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে রফতানিমূল্য কম করা হয়েছে। তাছাড়া ওপার বাংলায় ইলিশ যাওয়ায় দেশের বাজারে ইলিশের দাম আচমকাই বেড়ে গিয়েছে। দেশের মানুষ যাতে ইলিশ খেতে পারেন তার জন্য প্রয়োজনে আইনি লড়াই শুরু করব।’

ভারতে ইলিশ রফতানি বন্ধের জন্য আইনি নোটিশ পাওয়া নিয়ে বিদেশ সচিব কিংবা বাণিজ্য সচিব কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি। ইতিমধ্যেই এ বিষয়ে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন তাঁরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আধিকারিক জানিয়েছেন, যে পরিমাণ ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে তা সামান্য। নতুন করে আরও ইলিশ পাঠানোর বিষয়ে যে চিন্তাভাবনা চলছিল তা স্থগিত করা হচ্ছে।’

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ