সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠদের উপর হামলা, গ্রেফতার ৮

সিন্ডিকেটে বাধা দেওয়ায় এই হামলা বলে দাবি ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামীর। মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠদের উপর দুষ্কৃতীদের হামলা। রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সিন্ডিকেটে বাধা দেওয়ায় এই হামলা বলে দাবি ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামীর। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে মূল অভিযুক্ত-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠদের কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে যে ব্যক্তির বিরুদ্ধে তাঁর নাম আকতার সেখ। অভিযোগ এদিন ২৬ নম্বর ওয়ার্ডে রথতলা মোড়ের চায়ের দোকানে বচসা তৈরি হয়। সেই বচসার জেরে দু’জন ছুরিকাহত হন। ধারালো ছুরি দিয়ে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা শাহেনশা মণ্ডলের ঘনিষ্ঠদের উপর আক্রমণ করে অভিযুক্তরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন আহত হয়েছে এই হামলার ঘটনায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

ইতিমধ্যে ঘটনার তদন্তে মূল অভিযুক্ত আকতার সেখ-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আকতার সেখ নিজেই আহত হয়েছেন বলে দাবি তাঁর। অন্যদিকে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর অভিযোগ, আকতার সেখ নিজে এলাকায় সিন্ডিকেট ব্যবসা চালানোর চেষ্টা করছে। একইসঙ্গে বিভিন্ন দুষ্কর্ম চালাতে চায় তারা। তার প্রতিবাদ করায় এদিন তাঁদের লোকজনের উপর হামলা চালিয়েছে সে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার