সিডনির গোপন কুঠুরিতে রানির চিঠি, ৬৩ বছর বাদে খোলা হবে

কী আছে ওই চিঠিতে তা নিয়ে সিডনিবাসী তো বটেই, ব্রিটেনের সাধারণ মানুষের মনেও কৌতুহল জেগেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর ৩৬ বছর এক গোপন চিঠি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) সিডনির এক বিখ্যাত ভবনের গোপন কুঠরিতে কাঁচের বাক্সে রাখা আছে সেই চিঠি। যদিও ওই চিঠি এখনই প্রকাশ্যে আসছে না। কেননা, রানির কঠোর নির্দেশ ৬৩ বছর পরে খোলা যাবে তাঁর লেখা গোপন চিরকূট। কী আছে ওই চিঠিতে তা নিয়ে সিডনিবাসী তো বটেই, ব্রিটেনের সাধারণ মানুষের মনেও কৌতুহল জেগেছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘৭নিউজ অস্ট্রেলিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৮৬ সালে  সিডনি শহরের মেয়রকে (Mayor of Sydney) উদ্দেশ্য করে লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। যদিও ওই চিঠিতে তিনি কী লিখেছিলেন তা কাউকে জানাননি। এমনকী তাঁর ব্যক্তিগত কর্মীরাও জানেন না। সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনে সযত্নে সংরক্ষিত রয়েছে ও অমূল্য চিঠিটি। ১৯৮৬ সালের নভেম্বর মাসে রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত ওই ভবনের সংস্কারের কাজ চলছিল। তখনই চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। কাঁচের বাক্সে রাখা নিজের হাতে লেখা ওই চিঠিটি পড়ার ব্যাপারে যে নির্দেশ রানি দিয়েছেন, শুধু সেটাই দেখতে পান সাধারণ মানুষ। তাতে যা লেখা আছে , শুভেচ্ছা! ২০৮৫ সালের একটি দিন বেছে নিয়ে চিঠিটা দয়া করে খুলবেন। আর সিডনিবাসীকে আমার মেসেজ পড়ে শোনাবেন।’ চিঠিতে স্বাক্ষর হিসেবে এলিজাবেথ আর লেখা রয়েছে।

উল্লেখ্য, ব্রিটিশ সিংহাসনের অধীশ্বরী হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মোট ১৬ বার তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সিডনিবাসীর উদ্দেশে তিনি কী লিখেছেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সিডনির উন্নয়নের জন্য হয়তো বিশেষ কোনও নির্দেশনা দিয়ে থাকবেন রানি।  

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের