দঃআফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের নেতৃত্বে শিখর

সিরিজ শুরু ২৮ সেপ্টেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। খবর বোর্ড সূত্রে। ভারত প্রোটিয়াসদের বিরুদ্ধে খেলবে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি। সিরিজ শুরু ২৮ সেপ্টেম্বর থেকে। খেলা ঘরের মাঠে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্ট ২৮ সেপ্টেম্বর তিরুঅনন্তপূরমে। পরের ম্যাচ গুয়াহাটিতে, ২ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি ৪ অক্টোবর, ইন্দোরে। দুদিন বাদে ৬ অক্টোবর থেকে শুরু একদিনের ম্যাচ। প্রথম ম্যাচ লখনউতে। পরের দুটি ম্যাচের একটি রাঁচি, পরের ম্যাচ দিল্লিতে। রাঁচিতে খেলা ৯ অক্টোবর। দিল্লির ম্যাচ ১১ অক্টোবর। টি-টোয়েন্টিতে যে সব খেলোয়াড় অংশ নেবেন, তাদের একদিনের ম্যাচে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাহুল স্যর কিছুদিনের জন্য কোচের দায়িত্ব থেকে অব্যাহত নিচ্ছেন। তাঁর দায়িত্ব নেবেন ন্যাশাল ক্রিকেট অ্যাকাডেমি চিফ ভিভিএস লক্ষ্মণ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই শুরু হবে টি-টোয়েন্ট বিশ্বকাপ।তার আগে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি কিছুটা হলেও চাপের ব্যাপার। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কোয়াডের সংখ্যাগরিষ্ঠ সদস্যকে আপাতত বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা বিশ্রামে থাকবেন তাদের মধ্যে রয়েছেন রোহিত, কোহলি অন্যতম। গত টি-টোয়েন্ট বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়া কাপে খেলার সুযোগ না পাওয়া যশপ্রীত বুমরাহ, কে এল রাহুল, হর্ষ প্যাটেলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে তাদের খেলানো হতে পারে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়