সাত বছরের পুরনো মামলায় দিল্লির দুই আপ বিধায়ক দোষী সাব্যস্ত

থানায় হাঙ্গামা এবং পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে সাত বছরের পুরনো মামলায় দিল্লির দুই আম আদমি পার্টি (আপ) বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : অনুাগামীদের নিয়ে থানায় হাঙ্গামা এবং পুলিশের উপর হামলা চালানোর অভিযোগের সাত বছরের পুরনো মামলায় দিল্লির দুই আম আদমি পার্টি (আপ) বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত। দিল্লির অতিরিক্ত বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট বৈভব মেহতা ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারির ওই মামলায় দোষী সাব্যস্ত করেছেন দুই আপ বিধায়ক, অখিলেশপতি ত্রিপাঠী এবং সঞ্জীব ঝাকে। দিল্লির উপরাজ্যপাল ও বিজেপির সঙ্গে কেজরিওয়াল সরকারের চলতে থাকা দ্বৈরথে দুই বিধায়কের দোষী সাব্যস্ত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা।

২০১৫ সালের ওই ঘটনায় দিল্লির বুড়ারি থানার উপর হামলা চালিয়েছিল উত্তেজিত জনতা। একটি অপহণের মামলায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে জনতার বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছিল। দিল্লি পুলিশের অভিযোগ ছিল, হিংসায় উস্কানি এবং নেতৃত্ব দিয়েছিলেন মডেল টাউনের বিধায়ক অখিলেশপতি এবং বুড়ারির বিধায়ক সঞ্জীব। সেই অভিযোগে সিলমোহর দিয়ে দুই বিধায়ককেই দোষী সাব্যস্ত করেছে আদালত। বিচারক মেহতা তাঁর রায়ে জানিয়েছেন, পুলিশের পেশ করা তথ্যপ্রমাণ বলছে, ঘটনার দিন থানায় হামলাকারী জনতার মধ্যে ছিলেন অভিযুক্ত দুই বিধায়ক। প্রসঙ্গত, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ হামলা চালানোর অভিযোগ গত বছর দু’বছর জেলের সাজা হয়েছিল আর এক আপ বিধায়ক সোমনাথ ভারতীর।

দিল্লিতে আপ সরকার ফেলতে বিজেপি ‘অপারেশন লোটাস’ চালিয়েছিল বলে অভিযোগ। সেই অপারেশন ব্যর্থ হওয়ায় আপ বিধায়কদের বিরুদ্ধে সিবিআই ও ইডি লেলিয়ে দেওয়া হয়েছে বলে ঝাড়ু শিবিরের অভিযোগ। সম্প্রতি দিল্লির উপরাজ্যপাল আর কে সাক্সেনা দিল্লির পরিবহণ দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দুই আপ বিধায়কের শাস্তি দু’পক্ষের লড়াইকে আরও তুঙ্গে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে