পুজোর মুখে বাংলাদেশে অনলাইনে সক্রিয় হচ্ছে জঙ্গিরা

রাতের ঘুম উবেছে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: র‍্যাব (RAB) সহ আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের কারণে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছিল জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ (JMB), হুজি (Huji-B) সহ একাধিক জঙ্গি সংগঠন (Militant Organisation)। কিন্তু দুর্গাপুজোর (Durga Pujo) মুখে ফেসবুক (Facebook) সহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে ফের সক্রিয় হয়ে উঠেছে। গত বছরের মতো চলতি বছরেও দুর্গাপুজোয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার পরিকল্পনা করছে। আর তাতেই কার্যত রাতের ঘুম উবেছে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। কীভাবে জঙ্গি সংগঠনগুলিকে মোকাবিলা করা হবে, তা নিয়ে দফায়-দফায় বৈঠক করছেন তাঁরা।

র‍্যাব সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কুমিল্লা থেকে সাত তরুণ নিখোঁজ হয়। ওই সাত তরুণের নিখোঁজের কয়েকদিনের মধ্যে তাদের সহপাঠী আরও চার জন নিখোঁজ হয়ে যায়। জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশে ওই ১১ জন নিখোঁজ হয়েছিল। চার জনকে পরে উদ্ধার করা হয়। ওই চার জন জেরায় জানায়, এক জঙ্গি নেতার নির্দেশেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

তদন্তে নেমে র‍্যাবের গোয়েন্দারা জানতে পেরেছেন জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে ফেসবুকে নতুন–নতুন উস্কানিমূলক কনটেন্ট আপলোড  করছে জঙ্গি সংগঠনগুলি। এমনকী অনলাইনে জঙ্গি প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের কাজও চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশবিরোধী পরিকল্পনার সঙ্গেও জড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠনের সদস্যরা। আসন্ন পুজোর সময়ে ছলছুতোয় হিন্দুদের উপরে আক্রমণ চালানোর জন্য রীতিমতো পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে খুলনা সহ যে সব জেলায় হিন্দুদের সংখ্যা বেশি, সেখানে ওই হামলা চালানো হবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়