শেয়ার কেলঙ্কারিতে নাম জড়াল সাকিবের, তছরূপ লক্ষ-কোটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্ধকারে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না সাকিবের। এবার নাম জড়িয়ে গেল শেয়ার বাজার কেলেঙ্কারিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গিয়েছে শেয়ার বাজারের মাথা বলেই পরিচিত আবুল খায়ের হিরো।

জানা গিয়েছে, বিগত দিন ধরে বাংলাদেশের শেয়ারবাজার ছিল ঝিমিয়ে। বাজার চাঙা করতে সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ বোর্ড সাকিবের জনপ্রিয়তাকে কাজে লাগায়। তাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ করা হয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা এই কেলেঙ্কারির ব্যাপারে কিছুই জানে না। জানে না সাকিবের জড়িত থাকার খবর।

বাংলাদেশের একাধিক প্রচারমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পুঁজি বাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারে কারসাজি করে একটি চক্র। সেই চক্র ১৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনে নাম উঠে এসেছে মোনার্ক হোল্ডিংয়ের। এই সংস্থার দায়িত্বে আবুল খায়ের হিরোর স্ত্রী কাজিয়া সাদিয়া হাসান। আর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাকিব। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওয়ান ব্যাঙ্কের শেয়ার খাটিয়ে আবুল খায়ের হিরো মাত্র দুই সপ্তাহের মধ্যে ১৪ কোটি ৩৬ লক্ষ টাকা মুনাফা অর্জন করেন। নিজের বাবা, স্ত্রী, বোন এবং বন্ধুবান্ধবদের ১৪টি বিইও অ্যাকাউন্ট ব্যবহার করেন।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর মধ্যে ওয়ান ব্যাঙ্কের একটি বড অংকের শেয়ার কিনে নেয় হিরোর সিন্ডিকেট। ফলে, আচমকাই শেয়ার দাম বেড়ে যায় সাত টাকা। পাশাপাশি চলতি বছরের ৭ থেকে ১০ মার্চ পর্যন্ত বিডিকম অনলাইনে শেয়ারের দাম ২৩টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা। এই শেয়ার কেলেঙ্কারিতে ১৫ জন জড়িত। যার আট নম্বরে নাম সাকিব আল হাসানের।   

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়