বাগুইআটি জোড়া খুনকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার আরও এক

 রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি বাগুইআটি জোড়া খুনের (Baguiati Double Murder) ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি বাগুইআটি জোড়া খুনের (Baguiati Double Murder) ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল। ঘটনার পর রাজ্য ছেড়ে পালিয়েছিল ওই অভিযুক্ত। শুক্রবার তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনার প্রস্তুতি শুরু করেছেন তদন্তকারীরা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম কানহাই কুমার। বাগুইআটির দুই কিশোর অতনু ও অভিষেককে খুনের আগে একটি লালগাড়িতে চাপিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, সেই সময় গাড়িটি চালিয়েছিলেন এই কানহাই কুমার। ঘটনার পর রাজ্য ছেড়ে পালিয়ে যায় সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। দিল্লি থেকে তাকে গ্রেফতার করে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। শনিবার ধৃতকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে সিআইডি। আদালতের অনুমতি পেলেই ধৃতকে দিল্লি থেকে আনা হবে কলকাতায়।

উল্লেখ্য, এর আগে এই ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল বাগুইআটি জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ হাওড়া স্টেশ থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা। সত্যেন্দ্রকে গ্রেফতার করার পর কানহাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল গোয়েন্দারা। অবশেষে রাজধানী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হল গোয়েন্দারা। প্রসঙ্গত বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘতনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করা দেওয়া হয়েছিল বাগুইআটি থানার আইসিকে।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী