‘ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে থাকবে ভারত’, হাসিনার অস্বস্তি বাড়িয়ে মন্তব্য বিদায়ী রাষ্ট্রদূতের

দু বছর বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছেন বিক্রম দোরাইস্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়াদিল্লি (New Delhi) যে কোনও হস্তক্ষেপ করতে চায় না, তা স্পষ্ট করে দিলেন বিদায়ী রাষ্ট্রদূত ( Indian Envoy To Bangladesh) বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami)। আজ শনিবার দেশ ছেড়ে যাওয়ার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভারত সরকার (India Government) কোনও ব্যক্তির পাশে নেই। দেশের পাশে রয়েছে। দেশের জন্য কাজ করবে, কোনও ব্যক্তির জন্য নয়।’ মোদি সরকারের দূতের এমন মন্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sk Hasina) যথেষ্টই বিড়ম্বনায় পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক কূটনীতিবিদরা।

সম্প্রতি দিল্লি সফর থেকে শূন্য হাতে ফিরে আসায় দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Bangladesh Prime Minister Sk Hasina)। তিনি যে শূন্য হাতে ফিরে এসেছেন, তা কার্যত স্বীকার করে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘কী পেলাম সেটা আপেক্ষিক।’ যদিও দেশের পরবর্তী নির্বাচনে ফের একবার আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতায় ফিরতে পারে তার জন্য মোদি সরকার বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলগুলির নেতারা।

সেই জল্পনায় জল ঢেলে এদিন ভারতের বিদায়ী রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami) বলেন, ‘বাংলাদেশের মানুষকে আমরা সুখী দেখতে চাই। বন্ধু হিসেবে এই দেশের মানুষের উন্নয়ন চাই। একই সঙ্গে বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই। ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?