খেলা শুরু ডেল্টার, একাধিক দেশে হানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তাহলে কি ডেল্টা ধীরে ধীরে খোলস ছাড়াতে শুরু করেছে?

প্রশ্ন তোলার কারণ, লন্ডনে কোভিড আক্রান্তের ৬ শতাংশের দেহে থাবা বসিয়েছে ডেল্টা প্লাস। ইউরোপের একাধিক দেশেও করোনার নতুন ভ্যারিয়্যান্ট হানা বসিয়েছে। চিনেও বেশ কয়েকজনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। 

সম্প্রতি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসে লন্ডনে উল্লেখযোগ্যহারে বেড়েছে ডেল্টা প্লাসের সংক্রমণ। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেল্টা প্লাস ডেল্টার থেকেও আরও সংক্রামক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার নতুন ভ্যারিয়্যান্ট হানা বসিয়েছে ইউরোপের একাধিক দেশে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। AY.4.2 ভ্যারিয়্যান্টটিকে ‘ডেল্টাপ্লাস’ ভ্যারিয়্যান্ট বলা হচ্ছে।

অন্যদিকে চিনেও করোনা দৈত্য দাপট দেখাতে শুরু করেছে। জানা গিয়েছে, ১৭ অক্টোবর থেকে দেশের ১১টি প্রদেশে এই অদৃ্শ্য শত্রুর আক্রমণে অসুস্থ বহু। সব থেকে ভয়াবহ অবস্থা গানসু প্রদেশের। সংক্রমণের গতি রোধ করতে সেখানে পরিবহণ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন নির্দেশিকা জারি করে বলেছে, বিশেষ প্রয়োজন ছাড়া তাঁরা যেন বাড়ির বাইরে না যান।

রাজধানী বেজিংয়ের তিন প্রদেশেও নতুন করে বেশ কয়েকজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেজিংয়ের সেন্টার ফর ডিজিস প্রিভেনশন কন্ট্রোল বিবৃতি দিয়ে এই খবর দিয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইওরোপের বিভিন্ন দেশে করোনার এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। সম্প্রতি দ্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তরফ থেকে বলা হচ্ছে, ডেল্টার ভ্যারিয়েন্টের থেকেও অনেক বেশি সংক্রামক ডেল্টা প্লাস।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার