সুদানে সেনা অভ্যুত্থান, প্রধানমন্ত্রী গৃহবন্দি

বন্ধ ইন্টারনেট পরিষেবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত সুদান। প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোককে সেনাবাহিনী গৃহবন্দি করেছে। গৃহবন্দি দেশের একাধিক নেতা-মন্ত্রী। যদিও কারা কারা গৃহবন্দি, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সেনার তরফ থেকেও এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বন্ধ খার্তুমের ইন্টারনেট পরিষেবা। বন্ধ বিমান চলাচল। সুদানের অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বন্ধ থাকছে উড়ান পরিষেবা। জানা গিয়েছে, দেশের গুরুত্বপূ্র্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধ। পরিস্থিতির দিকে নজর রেখেছে রাষ্ট্রসঙ্ঘ ও আমেরিকা। 

সেনা অভ্যুত্থানের ঘটনাটি ঘটে সোমবার ভোরের দিকে। সুদানের তথ্য মন্ত্রক বিবৃতি জারি করে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, সোমবার ভোরে সেনাবাহিনী প্রধানমন্ত্রী-সহ একাধিক মন্ত্রীকে নজরবন্দি করেছে। যদিও গৃহবন্দি নেতাদের তারা নাম প্রকাশ করেনি। ফেসবুক পেজে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক দেশবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন। সে দেশের অসামরিক বিমান চলাচল মন্ত্রক আপাতত অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্তব্ধ মোবাইল পরিষেবাও।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তেতে ছিল সুদান। এক সপ্তাহ আগে, গত ১৭ অক্টোবর প্রেসিডেন্টের সরকারি বাসভবনের সামনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখায়। দাবি তোলে ক্ষমতা হস্তান্তরের। ঠিক তার পরের দিন গণতান্ত্রিক সরকারের দাবি তুলে পথে নামে কয়েক হাজার মানুষ। সোমবার ভোরে সেনাবাহিনীর হাতে প্রধানমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী-নেতা গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নানা প্রান্তে শুরু হয় বিক্ষোভ। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। শুরু করে রাস্তা অবরোধ।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ