স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বেশ কয়েকদিন বাদে মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ও শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের চেয়ে নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। আর শনাক্তের হার এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৮ শতাংশে। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও আগের দিনের চেয়ে কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন।

উ‍ৎসবের বাংলায় গত কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়াচ্ছিল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার। দৈনিক সংক্রমণ যেমন তিনশোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, তেমনই দৈনিক আক্রান্তের সংখ্যা তিন সতাংশের গণ্ডি ছাড়িয়েছিল। তবে সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) করোনা বুলেটিন (Covid Status) স্বস্তির খবর দিয়েছে। বুলেটিন অনুযায়ী, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। নতুন করে ৪ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৮ শতাংশ। ১৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ লাখ ১১ হাজার ১৯৬ জন। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুমিছিলে সামিল হওয়ায় রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৯০ জন।’

দৈনিক সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮৭ হাজার ৪৭৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৮ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ জনে।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে