ICC: বল পালিশ করতে আর থুথু নয়, নিষেধাজ্ঞা আইসিসির

জারি বিবৃতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বল চকচক করতে বোলারদের হামেশাই দেখা যায় থুতু লাগাতে। সেই দিন শেষ হতে চলেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল, কোনওভাবেই আর বল চকচক করতে থুতু ব্যবহার করা যাবে না। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে দুই বছরের জন্য। পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে।

এই সিদ্ধান্তের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একদিনের ম্যাচ  ও টেস্ট ম্যাচে কিছু নিয়মের বদল করেছে। কাউন্সিল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আউট হওয়ার পর ক্রিজে আসা পরবর্তী খেলোয়াড় প্রস্তুতির জন্য সময় পাবেন দুই মিনিট। টি-টোয়েন্টির ক্ষেত্রে অবশ্য নিয়মের কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, টি-টোয়েন্টিতে পরবর্তী ব্যাটসম্যান প্রস্তুত হওয়ার জন্য সময় পেতেন দেড় মিনিট। সেটা অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রতিপক্ষের ব্যাটসম্যানের মনঃসংযোগ নষ্ট করতে বোলারদের মাঝে-মধ্যেই বিভিন্ন পন্থা নিতে দেখা যায়। আইসিসি এবার তাতেও লাগা পরিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, বল করতে আসার সময় বোলারকে অনৈতিক এবং ইচ্ছাকৃতভাবে অসদুপায় অবলম্বন করতে দেখা গেলে ডেলিভারি করা সেই বল ডেড বলের তকমা  পাবে। প্রতিপক্ষ শিবির পাবে পাঁচ রান।

আইসিসি জানিয়েছে, বর্তমানে টি-টোয়েন্টিতে ম্যাচ পেনাল্টির যে নিয়ম কার্যকর করা হয়েছে, পরের বছর থেকে তা একদিনের ক্রিকেট  ম্যাচের ক্ষেত্রেও কার্যকর হবে।  পিচের ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি জানিয়েছে, আগামীদিনে হাইব্রিড পিচে খেলা হবে। তবে সেটা উভয় দলের সম্মতি সাপেক্ষে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়