ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। ভোর চারটে নাগাদ মৃত্যু হয় শিশুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ডেঙ্গু (DENGUE) আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। এরপরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে, ডেঙ্গুতে আক্রান্ত ওই শিশু। তারপরেই তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রসাশনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।

মৃতের বাড়ি পরেশনগরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। জ্বরের তাপমাত্রা প্রায়ই ওঠানামা করত। স্থানীয় এক চিকিৎসককে দেখানো হলে তিনি ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন। রিপোর্ট পজেটিভ আসতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। প্রথমে শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। ভোর চারটে নাগাদ মৃত্যু হয় ওই শিশুর।

প্রশাসনের পক্ষ থেকে জমা জল ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। করা হচ্ছে সচেতনতা প্রচার। এলাকাবাসীদেরকে জল ও আবর্জনা জমিয়ে না রাখার জন্য বলা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বর হলে অবহেলা না করে ডাক্তার দেখাতে।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের