বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের স্লোগানের মুখে পড়লেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তবে উত্তেজনার আবহেও নিজের পরিচিত ভঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে দেখা গেল তাঁকে। মঙ্গলবার অর্থাৎ আজ (২৩ জুন) বিধানসভার অধিবেশন চলাকালীন শুরু হয় তুমুল হৈ হট্টগোল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের নাম ঘোষণা করে তাঁকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাতেই বিরোধী বেঞ্চ থেকে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। তবে সেই পরিস্থিতিতেও বিচলিত না হয়ে রসিকতার সুরেই প্রতিক্রিয়া দেন কুণাল।

স্লোগানের মাঝেই তিনি বলেন, ‘আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ তাঁর এই মন্তব্যে শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যেই সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর নিজের বক্তব্য চালিয়ে যেতে থাকেন তিনি। অধিবেশনের সময় স্পিকার একদিকে যেমন স্লোগান দেওয়া সদস্যদের শান্ত হওয়ার নির্দেশ দেন, তেমনই কুণাল ঘোষকেও আলোচনার নির্ধারিত বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকার পরামর্শ দেন। তবে কুণাল ঘোষ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মন্তব্য করে পরিস্থিতি সামাল দেন এবং বক্তব্য চালিয়ে যান। এদিকে শোরগোলের মধ্যেও কয়েকজন বিধায়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্পিকারও বারবার সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘বিধায়ক হিসেবে প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আপ্লুত । প্রথমবারের জন্য বিধানসভায় বক্তব্য রাখছি, আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় পরিষদীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য।’ এরপর কুণাল ঘোষ বলেন, ‘আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভাল বলবেন, শত্রুরা খারাপ বলবেন। বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ।’

তাঁর বক্তব্যের মাঝেই ফের স্লোগান শুরু হলে কুণাল ঘোষ স্পিকারের উদ্দেশে বলেন, তাঁকে বারবার বাধা দেওয়া হলে ভবিষ্যতে অন্যদের বক্তব্যের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর তিনি স্লোগানকে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের বক্তব্য চালিয়ে যান এবং দাবি করেন, তাঁর বক্তব্যকে ঘিরে বিরোধীদের অস্বস্তিই এই আচরণের কারণ। তিনি বিধানসভার বিরোধী দলনেতাকেও একাধিক বিষয়ে আক্রমণ করেন। পাশাপাশি বিজেপি বিধায়ক অশোক দিন্দার নাম উল্লেখ করে কিছু প্রশ্নও তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি সদস্যদের শান্ত থাকার আবেদন জানান। তারপর নিজের বাকি বক্তব্য রাখেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। 

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ